উড্ডয়নের প্রস্তুতিকালে আগুনের সতর্কবার্তা জারি করার পরই বিমান থেকে লাফিয়ে পড়ে ১৮ জন যাত্রী আহত হয়েছেন।শনিবার (৫ জুলাই) আইরিশ বিমান সংস্থা রায়ানএয়ারের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় ম্যানচেস্টারগামী ফ্লাইটটিতে আগুনের ভুল সতর্ক সংকেতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। পরে ফ্লাইটটি স্থগিত ঘোষণা করা হয়। জরুরি বিভাগকে পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবহিত করা হলে তারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যায়। বিবৃতিতে রায়ানএয়ার জানায়, বিমানের জরুরি বহির্গমন দরজা ব্যবহার করে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। তবে কিছু যাত্রী ডানা থেকে সরাসরি মাটিতে ঝাঁপ দিয়ে আহত হয়। বিমানের ক্রুরা তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা সহায়তা দিয়েছেন। আর বিমানটিতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।স্পেনের রাষ্ট্রায়ত্ত বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যায়েনা জানিয়েছে, শুক্রবার রাতে পালমা দে মালোর্কা বিমানবন্দরে রায়ানএয়ারের বিমানে একটি ঘটনা ঘটেছিল। তবে সেটিতে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। এ ছাড়া বিমানবন্দরের কার্যক্রমেও প্রভাব পড়েনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ
দেশে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ

দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি Read more

সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির
সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির

সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা Read more

দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড
দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিষিদ্ধ সময়ে জাটকা ইলিশ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার কাছ থেকে Read more

ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা
ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

ভারতের গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে Read more

গাজীপুরে বাড়বে সংসদীয় আসন, কমবে বাগেরহাটে: ইসি
গাজীপুরে বাড়বে সংসদীয় আসন, কমবে বাগেরহাটে: ইসি

বাগেরহাটে ভোটার কম হওয়ায় সংসদীয় আসন কমানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। সেইসঙ্গে গাজীপুরে ভোটার বেশি হওয়ায় আসন বাড়ানোর Read more

জনসম্মুখে ধূমপান করায় পিয়নকে জরিমানা, সাব-রেজিস্ট্রার কর্মকর্তাকে সতর্ক
জনসম্মুখে ধূমপান করায় পিয়নকে জরিমানা, সাব-রেজিস্ট্রার কর্মকর্তাকে সতর্ক

গাজীপুরের কালিয়াকৈরে জনসম্মুখে ধূমপান করার অপরাধে সাব-রেজিস্ট্রার অফিসের পিয়নসহ পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন