ঈদুল আযহা উপলক্ষে প্রিয়জনের টানে নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। উত্তরের পথে যাত্রা করা যাত্রীদের ঢল এখন সিরাজগঞ্জের মহাসড়কে। যমুনা সেতুর পশ্চিম প্রান্ত হয়ে বাড়ি ফেরার এই যাত্রায় বেড়েছে যানবাহনের চাপ, তবে আশার কথা, এতো চাপের মাঝেও কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। তবে থ্রি হুইলারের কারণে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, আতঙ্কে মানুষ।বুধবার (৪ জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত যমুনা সেতুর পশ্চিমপাড়ে কড্ডার মোড়, মুলিবাড়ি চেকপোস্ট, নলকা ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দেখা গেছে স্বাভাবিক যান চলাচল। যাত্রীবাহী বাসের পাশাপাশি খোলা ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলেও বাড়ি ফিরছে মানুষ। শেষ মুহূর্তের ঈদযাত্রায় এসব পরিবহনে যাত্রী সংখ্যা বেড়েছে অনেকগুণ। তবে স্বস্তির বিষয় হলো, অতীতের মতো দীর্ঘ যানজট বা ধীরগতির ভোগান্তি নেই।মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যাত্রীরা স্বস্তিতে নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন। সাধারণত ঈদের সময় এসব মহাসড়কে যেভাবে যানজট লেগে থাকে, এবার তেমন কোনো চিত্র নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকার কারণে অনেকটাই শৃঙ্খলিত রয়েছে পুরো যাত্রাপথ।তবে মহাসড়কে একটি উদ্বেগজনক পরিস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে – নিষিদ্ধ থ্রি হুইলার যানবাহনগুলো নিয়ম ভেঙে বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলাচল করছে। এর ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রশাসনের নজরদারির মাঝেও এসব যানবাহনের চলাচল পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৬ হাজার যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লক্ষ টাকা। সময়ের সাথে সাথে যানবাহনের চাপ বাড়ছে।হাটিকুমরুল হাইওয়ে গোলচত্বর এলাকায় যানবাহনের গতি ও লেন ম্যানেজমেন্ট নিশ্চিত করতে পুলিশ স্থাপন করেছে পর্যবেক্ষণ পয়েন্ট। সেখানে দায়িত্বপ্রাপ্তরা মাইকে ঘোষণা দিয়ে যানবাহনগুলোকে সঠিক লাইনে চলাচল নিশ্চিত করছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, জেলা পুলিশের সমন্বয়ে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন এবং এখন পর্যন্ত মহাসড়কে কোনো যানজট হয়নি।এদিকে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বলেন, যানজটমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সাদা পোশাকেও সদস্যরা মাঠে কাজ করছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।তিনি আরও বলেন, অবৈধ থ্রি হুইলার চলাচল রোধ করতে গেলে অতীতে থানায় হামলার ঘটনাও ঘটেছে। মহাসড়কে সার্ভিস লেন না থাকায় এই যানগুলো মূল সড়কেই চলতে বাধ্য হচ্ছে। তবুও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী বিশ্বকাপ: টস হেরে ব্যাটিংয়ে টাইগ্রেসরা
নারী বিশ্বকাপ: টস হেরে ব্যাটিংয়ে টাইগ্রেসরা

শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশ দলের। তাই ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি নিগার Read more

মামলা বাণিজ্যর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মামলা বাণিজ্যর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মামলা বাণিজ্যর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ Read more

টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড় মেসি
টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড় মেসি

মেজর লিগ সকারে আবারও ইতিহাস লিখলেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতে তৈরি করলেন নতুন Read more

সখীপুরে রহস্যজনক মৃত্যু, কবর থেকে তোলা হলো অটোচালকের লাশ
সখীপুরে রহস্যজনক মৃত্যু, কবর থেকে তোলা হলো অটোচালকের লাশ

টাঙ্গাইলের সখীপুরে দাফনের পাঁচ মাস পর আদালতের নির্দেশে অটোরিকশাচালক আবু হানিফ খানের (৪৫) মরদেহ কবর থেকে তোলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) Read more

ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের Read more

ভালুকায় অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভালুকায় অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে পরিবেশ ছাড়পত্র ছাড়াই ব্যাটারি ব্রেকিং কারখানা পরিচালনার দায়ে ওয়াংশিয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর এক্সটেনশন ইউনিটকে সর্বমোট ৯ লাখ টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন