বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী হানিফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক প্রতিবেশীর গোপনে ধারণ করা মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ  তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত হানিফ মিয়াকে আটক করে।রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।এর আগে ১১ সেপ্টেম্বর রাতে স্বামী হানিফ মিয়ার নির্যাতনে মৃত্যু হয় স্ত্রী কৈতুরির। নিহত কৈতুরি পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাড়াবাড়িয়া এলাকায় মোহাম্মদ মজিবুর রহমানের মেয়ে। তার সাত মাসের একটি মেয়ে সন্তান রয়েছে।অভিযুক্ত হানিফ পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিবাড়ী এলাকার চান মিয়ার ছেলে। সে পেশায় একজন চা বিক্রেতা এবং অনলাইন জুয়ায় আসক্ত বলে জানা গেছে।কৈতুরির পারিবারিক সূত্র জানায়, কয়েক বছর আগে গার্মেন্টসে চাকরির সুবাদে কৈতুরী ও হানিফের পরিচয় ঘটে। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের আপত্তি থাকলেও কৈতুরীর জেদের কারণে উভয় পরিবার বিয়েতে রাজি হয়। বিয়ের পর প্রথম বছর সুখের সংসার কাটলেও, কন্যা সন্তানের জন্মের পর হানিফ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন বলে জানা যায়।অনলাইন জুয়ার জন্য টাকার প্রয়োজনে তিনি স্ত্রীর কাছে যৌতুক দাবি করতে থাকেন। পরিবার থেকে তা না পেয়ে নিয়মিত শারীরিক নির্যাতন শুরু করেন। প্রতিবেশীরা একাধিকবার বাধা দিলেও হানিফ থামেননি। সংসার ভাঙনের ভয়ে কৈতুরী বাবামায়ের কাছেও কিছু প্রকাশ করতেন না।গত ১১ সেপ্টেম্বর আবারও নির্মম নির্যাতনের শিকার হন কৈতুরী। এক প্রতিবেশী গোপনে ভিডিও ধারণ করলে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় হানিফ স্ত্রীকে নির্দয়ভাবে মারধর করছেন। গুরুতর আহত অবস্থায় কৈতুরীকে শশুর বাড়ী‌ এলাকার প্রতিবেশীরা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই হানিফ পালিয়ে যান।পরবর্তীতে জানা যায়, হানিফ এর আগেও সাতটি বিয়ে করেছিলেন। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে  পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে ১৭ দিন পর হানিফ কে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ‘পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘাতক হানিফ কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আসামিকে খাগড়াছড়ি থেকে পাথরঘাটায় আনার ব্যবস্থা চলেছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ দেশের সম্পদ, এটিকে রক্ষা করতে হবে: মৎস্য উপদেষ্টা
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ দেশের সম্পদ, এটিকে রক্ষা করতে হবে: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কাপ্তাই হ্রদ আমাদের জাতীয় সম্পদ। এই হ্রদকে রক্ষা করতে হবে। তিনি বলেন, কাপ্তাই Read more

মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে একটি অতিবিরল ঘড়ি উপহার দিয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। সম্প্রতি ভারত সফরে Read more

মোদির বিএ পাস নিয়ে সন্দেহ আরও বাড়লো দিল্লি হাইকোর্টের রায়ে
মোদির বিএ পাস নিয়ে সন্দেহ আরও বাড়লো দিল্লি হাইকোর্টের রায়ে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেখাতে হবে না দিল্লি বিশ্ববিদ্যালয়কে। ওই শিক্ষাবর্ষের কোনও রেকর্ডই জনসমক্ষে আনতে হবে না তাদের। Read more

দিনাজপুরে ট্রাক চাপায় ভ্যানচালক ও যাত্রী নিহত
দিনাজপুরে ট্রাক চাপায় ভ্যানচালক ও যাত্রী নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকায় Read more

সৎ ও নিরপেক্ষ অফিসাররাই পদোন্নতির দাবিদার: ড. ইউনূস
সৎ ও নিরপেক্ষ অফিসাররাই পদোন্নতির দাবিদার: ড. ইউনূস

সৎ, নীতিবান, পেশাদার, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসাররা উচ্চতর পদোন্নতির দাবিদার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. Read more

আশুলিয়া ভূমি অফিসে ‘রেটকার্ড’ ঘুষ বাণিজ্য, টাকা ছাড়া মেলে না সেবা
আশুলিয়া ভূমি অফিসে ‘রেটকার্ড’ ঘুষ বাণিজ্য, টাকা ছাড়া মেলে না সেবা

ঢাকার অদূরে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় যেন ঘুষ ও দুর্নীতির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। জমির নামজারি, খারিজ, জমাভাগসহ যেকোনো ভূমি-সেবা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন