খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত হয়েছেন। এ সময় সেনা ও পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় কঠোর বার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।রবিবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। এছাড়া মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগিরই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত হবে গণমিনার, থাকবে ১৪০০ শহীদের নাম
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত হবে গণমিনার, থাকবে ১৪০০ শহীদের নাম

জুলাই গণঅভ্যুত্থানের গণপ্রতিরোধ ও আত্মত্যাগের স্মরণে গণমিনার নির্মাণের উদ্যেগ নিয়েছে ‘গণমিনার বাস্তবায়ন কমিটি’। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে Read more

চোখের জলে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব
চোখের জলে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব

টানা ৫ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। Read more

নবীনগরে তুচ্ছ ঘটনায় যুবকের দুই আঙুল কেটে দিল প্রতিপক্ষ
নবীনগরে তুচ্ছ ঘটনায় যুবকের দুই আঙুল কেটে দিল প্রতিপক্ষ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের দুই আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।  আজ রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

পঞ্চগড় সীমান্ত দিয়ে আরো ১৫ জনকে পুশ ইন
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরো ১৫ জনকে পুশ ইন

পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ও অমরখানা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত Read more

১৩ জুলাই: নামাজের সময়সূচি
১৩ জুলাই: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল কর্মীরা
ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল কর্মীরা

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশকে মারধোর করে তাদের হাত থেকে সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগকে ছিনিয়ে নিলে তার অনুসারীরা। এ ঘটনায় কাউন্সিলর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন