মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কাপ্তাই হ্রদ আমাদের জাতীয় সম্পদ। এই হ্রদকে রক্ষা করতে হবে। তিনি বলেন, কাপ্তাই হ্রদের যথাযথ সংরক্ষনের মাধ্যমে নতুন ল্যান্ডিং স্পট গড়ে তুলতে হবে এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও মাছ রপ্তানি করা সম্ভব। তিনি আরো বলেন, কাপ্তাই হ্রদেরর সৌন্দর্য উপভোগ করতে যারা এখানে বেড়াতে আসেন তাদেরও দায়-দায়িত্ব আছে এই লেক রক্ষায়। তারা যাতে ওয়ান টাইম প্লাস্টিক, পলিথিন ব্যবহার করে হ্রদে না ফেলে, সেদিকেও তাদের নজর রাখতে হবে। এক সময় কাপ্তাই হ্রদ জলবিদ্যুৎ উৎপাদনের জন্য সৃষ্টি  করা হলেও বর্তমানে হ্রদের ব্যবহার বহুমুখী। সোমবার (১২ মে) ১০.৩০ এর দিকে সকালে রাঙামাটি বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তাফাজ্জল হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটির জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ এবং জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন প্রমুখ।আলোচনা সভা শেষে উপদেষ্টা ফরিদা আখতারসহ অতিথিবৃন্দ কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন এবং মাছ ধরার নিষেধাজ্ঞাকালীন সময়ে ২৬ হাজার ৬৫১ জন জেলে পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, লাগবে না অভিজ্ঞতা
চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, লাগবে না অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি এয়ারপোর্ট ক্যাটারিং অপারেশনস বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন Read more

প্রশাসন যে শিবিরের ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হচ্ছে, এটা স্পষ্ট: মেঘমল্লার
প্রশাসন যে শিবিরের ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হচ্ছে, এটা স্পষ্ট: মেঘমল্লার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ডাকসু নির্বাচনে প্রতিরোধ পরিষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু।মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে Read more

ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর মাত্র কয়েকদিন। এর মধ্যে গুঞ্জন উঠেছিল বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তন হতে পারে আয়ারল্যান্ডের। Read more

মারা গেছেন মেহের আফরোজ শাওনের মা
মারা গেছেন মেহের আফরোজ শাওনের মা

জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। Read more

তিন আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া
তিন আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী নির্ধারণ ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩২ আসনে প্রার্থী দিচ্ছে দলটি। এতে Read more

ভৈরবে দুইদিনে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
ভৈরবে দুইদিনে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে পৃথক অভিযানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন