সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া নতুন জামে মসজিদের টাকা আত্মসাৎ করে যুক্তরাজ্যে পালিয়েছেন আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকার মুসল্লি ও সর্বস্তরের জনগণ।মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজা ২০২২ সালে দলীয় প্রভাব খাটিয়ে মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে মসজিদের তহবিলের ৭ লাখ টাকা নিজের কাছে রেখে দেন তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মসজিদের তহবিলের টাকা না দিয়েই যুক্তরাজ্যে পালিয়ে যান তিনি। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে একাধিকবার টাকা ফেরত দেওয়ার জন্য যোগাযোগ করা হলেও নানা অজুহাত দেখান তিনি।বক্তারা আরও বলেন, মসজিদের তহবিলের টাকা আত্মসাৎ করায় ইমাম-মুয়াজ্জিনের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে। মসজিদের বাউন্ডারি দেয়াল ধসে পড়লেও সংস্কার করা যাচ্ছে না। অর্থের অভাবে মসজিদে প্রবেশের রাস্তা ও অন্যান্য সংস্কার কাজও করা সম্ভব হচ্ছে না।মানববন্ধনে বক্তব্য দেন মসজিদের প্রাক্তন ইমাম মাওলানা জয়নুল ইসলাম, মুতাওয়াল্লি ইজাজুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি তারা মিয়া, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, শামছুল ইসলাম ও মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, নুর মিয়া, মোশাহিদ মিয়া, সবদুল মিয়া, মতি মিয়া, হাফিজ উল্লাহ, রইস আলী, হাবিবুর রহমানসহ অনেকে।উল্লেখ্য, শামছুল ইসলাম রাজা ২০২১ সালে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। যুক্তরাজ্যে অবস্থান করায় অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধে অংশ নিতে বিশ্বনেতাদের আহ্বান নেতানিয়াহুর
ইরান যুদ্ধে অংশ নিতে বিশ্বনেতাদের আহ্বান নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধে বিশ্বনেতাদের সক্রিয় সমর্থন ও যোগদানের প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই যুদ্ধে বিশ্বনেতাদের Read more

ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার (৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস এ Read more

করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা
করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

দেশে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও Read more

পহেলা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা
পহেলা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। Read more

বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না: সালাহউদ্দিন আহমদ
বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে ইসলাম, কোরআন-সুন্নাহ’র বিপরীতে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন