ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার (৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস এ তথ্য জানিয়েছেন। স্প্যানিশ সংবাদপত্র ‘এল পাইস’ সোমবার সামরিক সূত্রের বরাত দিয়ে প্রথম এই খবরটি প্রকাশ করে।মার্গারিতা রোব্লেস জানান, ‘ইরান যুদ্ধসংক্রান্ত কোনো অভিযানের জন্য স্পেন তার সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে না।’স্প্যানিশ সংবাদপত্র আরো জানায়, আকাশসীমা বন্ধের ফলে সামরিক বিমানগুলোকে মধ্যপ্রাচ্যে তাদের লক্ষ্যে যাওয়ার পথে স্পেন এড়িয়ে যেতে হচ্ছে, তবে এটি জরুরি পরিস্থিতির ক্ষেত্রে প্রযোজ্য নয়। স্পেনের অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, ‘একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে অংশগ্রহণ বা অবদান না রাখার স্পেন সরকারের সিদ্ধান্তের অংশ হিসেবে আকাশসীমা বন্ধ করা হয়েছে।’ রেডিও কাদেনা সেরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র বিরোধী।তিনি এই হামলাগুলোকে বেপরোয়া ও অবৈধ বলে আখ্যা দিয়েছেন। যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রকে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদ্রিদের সঙ্গে বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ মাসে ২৬ খুন: প্রতিহিংসা ও আধিপত্যে অশান্ত শরীয়তপুর
৮ মাসে ২৬ খুন: প্রতিহিংসা ও আধিপত্যে অশান্ত শরীয়তপুর

শরীয়তপুর জেলায় সাম্প্রতিক সময়ে নৃশংস হত্যাকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ঘর থেকে বাইরে, হাটবাজার, গ্রাম থেকে শহরে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র Read more

মনোনয়ন বৈধ ঘোষণা জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের
মনোনয়ন বৈধ ঘোষণা জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্রকে বৈধ Read more

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি

মুসলিম আইনানুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে জায়েজ থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা ছিল গুরুত্বর অপরাধ ও নৈতিকতার লঙ্ঘন। তবে এবার হাইকোর্ট Read more

৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি
৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে টাঙানো হয়েছে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সিরাজুল আলম খান, সিরাজ Read more

শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!
শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!

শীতকালে সরকারের বরাদ্দকৃত কম্বল বিতরণ না করে ফেলে রাখা হয়েছে মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়ন পরিষদে। এতে শীতকালে শীতবস্ত্র থেকে বঞ্চিত হয়েছেন Read more

শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা
শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।আজ শনিবার (১৭ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন