ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধে বিশ্বনেতাদের সক্রিয় সমর্থন ও যোগদানের প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই যুদ্ধে বিশ্বনেতাদের কেন যোগ দেওয়া উচিত, তার ব্যাখ্যায় নেতানিয়াহু বলেছেন, ইরান কেবল ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং ইউরোপসহ বৈশ্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।রবিবার (২২ মার্চ) ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ক্ষতিগ্রস্ত এক এলাকা পরিদর্শনে গিয়ে ওই মন্তব্য করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইরান আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও মধ্যপ্রাচ্যের বাইরের বেসামরিক জনপদকেও বিপদে ফেলছে। তিনি বলেন, ‘‘ইরান পুরো বিশ্বকে বিপন্ন করে তুলছে।’’ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘‘এখন সময় এসেছে বিশ্বের বাকি দেশগুলোর নেতাদের এই অভিযানে যুক্ত হওয়ার। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, তাদের মধ্যে কেউ কেউ সেই পথে হাঁটতে শুরু করেছেন। তবে আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন।’’গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র এবং ক্ষমতাসীন সরকারের শীর্ষ নেতাদের লক্ষ্য করে যৌথভাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে মার্কিন-ইসরায়েলি অভিযানের প্রায় এক মাস পর নেতানিয়াহুর ওই মন্তব্য করেছেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি বারবার উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে ‘‘আদর্শ মিত্র’’ হিসেবে অভিহিত করেছেন নেতানিয়াহু। একই সঙ্গে ওয়াশিংটনকে এই যুদ্ধে নামতে বাধ্য করেছে ইসরায়েল, এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি।ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকানোর প্রয়োজনীয়তা বুঝতে পেরে এর আগে ‘‘কয়েক ডজন বিশ্বনেতা’’ ব্যক্তিগতভাবে সমর্থন জানিয়েছিলেন বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শোলাকিয়া ঈদগা মাঠে জঙ্গি হামলার ৯ বছর, বিচারে ধীরগতি
শোলাকিয়া ঈদগা মাঠে জঙ্গি হামলার ৯ বছর, বিচারে ধীরগতি

কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে জঙ্গি হামলার নয় বছর হয়েছে। সেদিনের ঘটনায় করা মামলায় বিচার প্রক্রিয়ায় ধীরগতির কথা বলছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।২০১৬ Read more

জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের জাফলং পর্যটন এলাকায় দাদীর সাথে ঘুরতে গিয়ে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ Read more

স্বামীর সাথে ঝগড়া করে খুন্তি পুড়িয়ে মেয়েকে ছ্যাঁকা দিলেন সৎ মা!
স্বামীর সাথে ঝগড়া করে খুন্তি পুড়িয়ে মেয়েকে ছ্যাঁকা দিলেন সৎ মা!

ভোলার দৌলতখান উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়ার বিরোধকে কেন্দ্র করে রাফিয়া নামের ৪ বছর বয়সী এক শিশুর শরীরে খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা Read more

পাওনা না পেয়ে দেনাদারের নাম-টাকা লিখে ব্যানার ঝুলালেন ইনতাজ
পাওনা না পেয়ে দেনাদারের নাম-টাকা লিখে ব্যানার ঝুলালেন ইনতাজ

ময়মনসিংহের নান্দাইলে পাওনা টাকা আদায়ে ইনতাজ আলী অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন। টাকা আদায়ে হতদরিদ্র কাঠুরে ইনতাজ ব্যাপারী স্থানীয় বাজারে ডিজিটাল Read more

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে Read more

নবীনগরে ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের
নবীনগরে ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পানিতে পড়ে যাওয়া ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় বোন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো তো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন