জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব কাজী মামুনুর রশিদ বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আইসিইউতে ভর্তি। তাই আইসিইউর পেসেন্ট দিয়ে দেশে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের মানুষও এটা বিশ্বাস করে না।’শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী একটি দল। গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও দলটি নির্বাচনে অংশ নেবে। তবে আগামী নির্বাচন যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী না হয়, তাহলে মানুষ আরও হতাশ হয়ে পড়বে।পিআর পদ্ধতি প্রসঙ্গে কাজী মামুনুর রশিদ বলেন, ‘বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না, বিশ্বাসও করে না। এই প্রক্রিয়ায় নির্বাচন হলে দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য বড় সংকট তৈরি হবে। কারণ জনগণ সবসময় তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকতে চায়।’তিনি আরও দাবি করেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন যদি নিরপেক্ষ হতো, তবে নবীনগর থেকে জাতীয় পার্টি অবশ্যই বিজয়ী হতো। আওয়ামী লীগ সরকারের সময়েই দেশের নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। যার পরিণতিতে আজ আওয়ামী লীগ করুণ পরিণতির মুখে পড়েছে।’মতবিনিময় সভায় জাতীয় পার্টির অসংখ্য স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ১২ জেলায় বন্যার শঙ্কা
তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ১২ জেলায় বন্যার শঙ্কা

বৃষ্টি ও উজানের ঢলে দেশে নদ-নদীতে পানি বাড়ছে। বিশেষ করে তিস্তা ও পদ্মায় পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার কাছাকাছি বা এর Read more

এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

আগামী জাতীয় নির্বাচনের পর আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (০৪ নভেম্বর) Read more

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা ৬ টায় ১০৭ ফুট এমএসএল হওয়ায়, আগামীকাল সোমবার বিকেল ৩ টায় কাপ্তাই বাঁধের Read more

ঈদ ঘিরে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ
ঈদ ঘিরে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ

ঈদুল আজহায় যাত্রা নিরাপদ করতে নৌপথে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। তার মধ্যে ঈদের আগে ৩ দিন এবং পরে Read more

সচিবালয়ের সামনে ছাত্রদলের হাতে আটক ছাত্রলীগ কর্মী
সচিবালয়ের সামনে ছাত্রদলের হাতে আটক ছাত্রলীগ কর্মী

সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল।মঙ্গলবার (২২ জুলাই) Read more

কুড়িগ্রামে হাসপাতালে রোগী হেনস্থাকারী চক্রের ৫ জন গ্রেপ্তার
কুড়িগ্রামে হাসপাতালে রোগী হেনস্থাকারী চক্রের ৫ জন গ্রেপ্তার

কুড়িগ্রামে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের বিভিন্নভাবে হেনস্থার অভিযোগে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দালাল চক্রের ৫ জনকে গ্রেপ্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন