পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বিপিএ’র সভাপতি মো. সুমন হাওলাদার অভিযোগ করেন, সারা দেশে প্রান্তিক ডিম ও মুরগির খামারিদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। গত দুই মাসে প্রায় ১ হাজার ২৬০ কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন তারা। এমন পরিস্থিতিতেও সরকার নীরব ভূমিকা পালন করছে।বিপিএ সভাপতি বলেন, প্রান্তিক খামারিরা রমজান ও ঈদ মৌসুমেও ভয়াবহ লোকসান গুণে প্রতিদিন ২০ লাখ কেজি মুরগি উৎপাদন করেছেন। প্রতি কেজিতে ৩০ টাকা লোকসান ধরে এক মাসে লোকসান হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। এছাড়া দৈনিক ৪ কোটি ডিমের মধ্যে ৩ কোটি ডিম উৎপাদন করেছেন প্রান্তিক খামারিরা। প্রতি ডিমে ২ টাকা করে লোকসান ধরে দুই মাসে ডিমে লোকসান হয়েছে ৩৬০ কোটি টাকা। সবমিলিয়ে দুই মাসে ডিম ও মুরগির খাতে মোট ১ হাজার ২৬০ কোটি টাকা লোকসান দাঁড়িয়েছে।এই অবস্থায় সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর নীরব ভূমিকার সুযোগে কিছু করপোরেট কোম্পানি পুরো পোল্ট্রি শিল্প দখলের ষড়যন্ত্রে নেমেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, করপোরেট কোম্পানিগুলো শুধু ফিড, বাচ্চা ও ওষুধই নয়; ডিম ও মুরগির বাজারও নিয়ন্ত্রণ করছে। তারা কৃত্রিম সংকট তৈরি করে ‘কন্ট্রাক্ট ফার্মিংয়ের’ দাসত্বের দিকে ঠেলে দিচ্ছে প্রান্তিক খামারিদের।বিবৃতিতে বিপিএ সভাপতি বলেন, আমরা করপোরেট দাসত্ব মানবো না। আগামী ১ মে থেকে সারা দেশে প্রান্তিক খামারিরা খামার বন্ধ রাখবেন। সরকার যতক্ষণ পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা না নেবে, ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে।গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) পক্ষ থেকে ১০ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো-১) পোল্ট্রি পণ্যের জন্য জাতীয় মূল্যনিয়ন্ত্রণ নীতিমালা ও নির্ধারণ কমিটি গঠন করতে হবে।২) ‘কন্ট্রাক্ট ফার্মিং’ নিয়ন্ত্রণে কঠোর আইন করে এটি নিষিদ্ধ করতে হবে।৩) পোল্ট্রি বাজার রেগুলেটরি অথরিটি গঠন করতে হবে।৪) ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সরকারের পুনর্বাসন প্যাকেজ দিতে হবে।৫) খামারিদের রেজিস্ট্রেশন ও আইডি কার্ড দিতে হবে।৬) কোম্পানিকে শুধু কাঁচামাল উৎপাদনে সীমাবদ্ধ রাখতে হবে।৭) কন্ট্রাক্ট ফার্মিং ও কোম্পানির খামার নিষিদ্ধ করতে হবে।৮) কেজি ভিত্তিক ডিম ও মুরগি বিক্রির নীতিমালা প্রণয়ন করতে হবে।৯) ডিম-মুরগির রপ্তানির সুযোগ বৃদ্ধিতে পদক্ষেপ নিতে হবে।১০) পূর্ণাঙ্গ ‘পোল্ট্রি উন্নয়ন বোর্ড’ গঠন করতে হবে।বিবৃতিতে এসব দাবি না মানা হলে কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার
২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার

আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উপলক্ষ্যে দেশব্যাপী কোনো ধরনের আলোকসজ্জা করা Read more

বিএনপির কাছে আসন চাওয়ার খবর ‘ভিত্তিহীন’: এনসিপি
বিএনপির কাছে আসন চাওয়ার খবর ‘ভিত্তিহীন’: এনসিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কাছে আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায়—এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে Read more

লিভার পরিষ্কার করার জন্য হারবাল পণ্য কি আসলেই কাজ করে?
লিভার পরিষ্কার করার জন্য হারবাল পণ্য কি আসলেই কাজ করে?

লিভার ডিটক্স বা 'পরিষ্কারের' জন্য বাজারে নানা ধরনের হারবাল পণ্য পাওয়া যায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই চোখে পড়ে এসব Read more

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট পবা হাইওয়ে থানার সামনে ঢাকা–রাজশাহী মহাসড়কে বাসের ধাক্কায় জীবন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত Read more

আবারও মেয়াদ বাড়ল জাতীয় ঐক্যমত্য কমিশনের
আবারও মেয়াদ বাড়ল জাতীয় ঐক্যমত্য কমিশনের

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ Read more

কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!
কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!

কর্ণফুলী নদীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাঝিরঘাট সংলগ্ন খালসংযোগস্থলে দখলদারিত্বের এক বেপরোয়া চিত্র সামনে এসেছে। বন্দর কর্তৃপক্ষের একাধিক নির্দেশনা, তদন্ত প্রতিবেদন এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন