ভালোবাসার টানাপোড়েন যেন নাটকীয় দৃশ্যের জন্ম দিল যশোরে। এক নারীকে ঘিরে দুই স্বামীর আবেগঘন টানাহ্যাঁচড়ার পর অবশেষে আদালত তাদের দুজনকেই জামিন দিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল শুনানি শেষে এই আদেশ দেন।ঘটনার সূচনা ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারী ও তার স্ত্রী সীমাকে কেন্দ্র করে। দীর্ঘ ছত্রিশ বছরের সংসার, এক ছেলে ও এক মেয়ে নিয়ে ছিল তাদের সংসার জীবন। কিন্তু হৃদয়ের অদৃশ্য টানে সীমা নতুন করে প্রেমে পড়েন ফরিদপুর সদরের পলাশ কুন্ডুর। সীমা-পলাশের সেই সম্পর্ক একসময় তাদের ভারত পর্যন্ত নিয়ে যায়, যেখানে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন।ভালোবাসার এই অদ্ভুত জটিলতা প্রকাশ্যে আসে মঙ্গলবার। যশোরের এক হোটেল থেকে সীমা ও তার দুই স্বামীকে পুলিশ থানায় নিয়ে আসে। আর সেখানেই সীমাকে ঘিরে বিকাশ ও পলাশের মধ্যে ঘটে যায় হাতাহাতি। প্রেম আর অভিমান মিশ্রিত সেই মুহূর্ত যেন সিনেমার দৃশ্যকেও হার মানায়।শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত হয় আইনের ছোঁয়ায়। পুলিশ ১৫১ ধারায় বিকাশ ও পলাশকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করে। বিচারক প্রথমে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত উভয়ের জামিন মঞ্জুর করেন।ভালোবাসা, অভিমান আর সম্পর্কের টানাপোড়েনে এই ঘটনাটি এখন যশোরের মানুষের মুখে মুখে। কে কাকে পাবে সেই প্রশ্নের উত্তর এখনো ঝুলে আছে সীমার হৃদয়ের দরজায়।উল্লেখ্য, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ স্বামী দাবিদার বিকাশ অধিকারী ও পলাশ কুমার কুন্ডুকে আদালতে সোপর্দ করলেও সীমা হালদারকে নিজ জিম্মায় ছেড়ে দেয়া হয়। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০ বছরের রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর টু’
৩০ বছরের রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর টু’

মুক্তির আগেই বক্স অফিসে ঝড়ের আভাস দিচ্ছে বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর টু’। জনপ্রিয়তার এমনই তুঙ্গে যে, Read more

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের Read more

গণ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গকসুর অভিযান
গণ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গকসুর অভিযান

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে ক্যান্টিনে অভিযান পরিচালনা করেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) প্রতিনিধিরা। বুধবার (২২ অক্টোবর) Read more

আমরা চাই, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে: নাহিদ ইসলাম
আমরা চাই, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম বলেছেন, '৫৪ বছরের বাংলাদেশ দেখেছি, ১৬ বছরের ফ্যাসিস্ট দেখেছি। নতুন করে স্বৈরশাসনের আর Read more

আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে: নেতানিয়াহু
আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে: নেতানিয়াহু

ফের বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি কনস্যুলেটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্ত্রী সারা Read more

২০৩০ সালের মধ্যে ৪৫ শতাংশ নারীই থাকবে অবিবাহিত-নিঃসন্তান
২০৩০ সালের মধ্যে ৪৫ শতাংশ নারীই থাকবে অবিবাহিত-নিঃসন্তান

বর্তমানে নারীরা নিজের জীবন নিয়ে বেশ সচেতন বলা যায়। তবে তারা সংসারের পরিবর্তে ক্যারিয়ারের দিকে বেশি ফোকাস করছেন। বেশিরভাগ নারীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন