সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে ক্যান্টিনে অভিযান পরিচালনা করেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) প্রতিনিধিরা। বুধবার (২২ অক্টোবর) দুই দফা এই অভিযান পরিচালনা করেন তারা। জানা যায়, দীর্ঘদিন থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাদ্যপণ্যের চড়া মূল্য, অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ জানিয়ে আসছিলেন। ক্যান্টিন মালিককে কয়েক দফা সতর্ক করা হলেও কোনো সুফল মেলেনি। সরেজমিনে দেখা যায়, চরম অব্যবস্থাপনা। নোংরা-দুর্গন্ধযুক্ত রেফ্রিজারেটরে একই সাথে সংরক্ষণ করা হচ্ছে কাঁচা মাংস এবং বাসি ভাত। পলিথিন ফেটে ছড়িয়ে ছিটিয়ে আছে বাসি তরকারি। শিক্ষার্থীদের পরিবেশনের এসব খাবার রাখা হয়েছে বলে জানা যায়। স্যঁতস্যেতে স্থানেই চলছে খাবার রান্নার কাজ। ভাত রাখা বাঁশের ঝুড়িতে পাওয়া গেছে ইঁদুর-মাকড়সার জাল। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিয়ম পরিচালনা করেই ক্যান্টিন পরিচালনা করছিলেন ক্যান্টিন মালিক। প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেই কোনো পরিবর্তন দৃশ্যমান হয়নি। ক্যান্টিনের সার্বিক বিষয় নিয়ে ক্যান্টিন মালিক আরশাদের সাথে কথা বলতে গেলে সাংবাদিকদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি কোন কথা বলবো না। আমি ক্যান্টিন ছেড়ে দিব, ভার্সিটিতে চিঠি দিয়েছি, আপনারা তাদের সাথে কথা বলেন।’ বাসি-পঁচা ভাত-তরকারি সংরক্ষণের বিষয়ে বলেন, ‘বাসি খাবার তো খাওয়াই যায়। আমরাও খাই।’ গকসু’র সমাজকল্যাণ ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন অন্তর বলেন, “ছাত্রসংসদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ ক্যান্টিনে আসা হয়। এখানে একই ফ্রিজে রান্না করা খাবার ও কাঁচা খাবার রাখা হয়েছে। আমরা বলেছি, ফেলে দিতে কিছুক্ষণ পর আবার মনিটরিং করা হবে। যদি তারা ঠিক না করে, আজ থেকেই ক্যান্টিন বন্ধ করে দেওয়া হবে।” তিনি আরো বলেন, “নির্বাচনের পর আমরা কয়েকবার এসেছি। বলা হয়েছে তাদের কি সমস্যা, পরিষ্কার এর বিষয় নিয়েও জানতে চাওয়া হয়েছে কিন্তু কোন উত্তর পাওয়া যায়নি।” এ বিষয়ে ক্যান্টিন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, ‘আজকে আমাদের কাছে কোন চিঠি তারা জমা দেননি। গত ৪ সেপ্টেম্বর ক্যান্টিন মালিক ক্যান্টিন ছেড়ে দেওয়ার জন্য চিঠি দিয়েছিল এবং আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় চেয়েছিল।’ তিনি আরো জানান, ‘আমরা প্রশাসন, ক্যান্টিন কমিটি ও ছাত্র সংসদের সদস্যবৃন্দ আগামী রবিবার মিটিং করে ক্যান্টিন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার
আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। সেই পারফরম্যান্সের প্রতিফলন দেখা Read more

খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও, ফটকে ছাত্র-জনতার তালা
খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও, ফটকে ছাত্র-জনতার তালা

খুলনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে মেট্রোপলিটন পুলিশের সদর দফতর ঘেরাও করে তালা ঝুলিয়ে Read more

বিপিএলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩০ ডিসেম্বর ২০২৫)
বিপিএলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩০ ডিসেম্বর ২০২৫)

আজ সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস বিপিএলে মুখোমুখি হচ্ছে। সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স মাঠে নামবে।ক্রিকেটবিপিএলবিজ্ঞাপনসিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালসবেলা ১টা, Read more

ভারত-পাকিস্তান সংঘাত: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
ভারত-পাকিস্তান সংঘাত: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শুক্রবার (৯ মে) এই সিদ্ধান্ত Read more

বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে
বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে Read more

আ.লীগ একটা সন্ত্রাসী সংগঠন, হামলা করে আমাদের পদযাত্রা ঠেকানো যাবে না: নাহিদ ইসলাম
আ.লীগ একটা সন্ত্রাসী সংগঠন, হামলা করে আমাদের পদযাত্রা ঠেকানো যাবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আ'লীগ একটা সন্ত্রাসী সংগঠন। হামলা করে আমাদের পদযাত্রা বন্ধ করা যাবে না। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন