জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘৫৪ বছরের বাংলাদেশ দেখেছি, ১৬ বছরের ফ্যাসিস্ট দেখেছি। নতুন করে স্বৈরশাসনের আর যেন জন্ম না নেয় এদেশে। আপনাদের সুযোগ এসেছে বৈষম্যহীন দেশ গড়ার। রাজপথ থেকে গড়ে উঠা তরুণদের একটি দল এনসিপি। আমাদের দল করার ইচ্ছা ছিল না। আমরা চাই, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে।’বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টায় জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশকে বিশ্বে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা, দেশটাকে আমরা নতুন করে গড়বো। আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশে কোন বৈষম্য থাকবেনা। জুলাই গণঅভ্যুত্থান আমাদের একটি ইনসাফ ও সমতা ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখায়। বৈষম্যহীন, ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে দেশটাকে আমরা গড়ে তুলবো। মেধ্যা ও যোগ্যতার ভিত্তিতে সবাই চাকুরি পাবে, তাদের অধিকার প্রতিষ্ঠা লাভ করবে এবং চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। গণহত্যার বিচার, নতুন সংবিধান ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার চাই আমরা। কিন্তু অভ্যুত্থানের পরে, ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি ও নানা ধরনের চক্রান্ত শুরু হয়েছে।’নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা সেই তরুণেরা আপনাদের সামনে এসেছি নতুন করে বাংলাদেশ গড়ার কাজে। যারা ফ্যাসিস্টকে উৎখাত করতে জীবনবাজি রেখেছিলাম। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পূণ্যভূমি চিত্রাপাড়ের নড়াইলে যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা বিগত দিনে হয়নি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে আমরা অবহেলিত নড়াইলের উন্নয়ন করতে চাই। আমাদের আশা ছিল গণঅভ্যুত্থানের পর দলমত নির্বিশেষে নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে। দেশে আঞ্চলিক বৈষম্য রেখে কোন কাজ করা যাবে না, উন্নয়নের ধারাবাহিকতায় উন্নয়ন করতে হবে। দেশকে পুনর্গঠনের ইচ্ছা থাকলেও গত এক বছরে সেটা সম্ভবপর হয়নি। আমরা আস্থা রাখতে পারিনি। এ কারণেই আমার রাস্তায় নেমেছি। আমরা কোন লোভ করিনি। ৫৪ বছরের বাংলাদেশ দেখেছি, ১৬ বছরের ফ্যাসিস্ট দেখেছি। নতুন করে স্বৈরশাসনের আর যেন জন্ম না নেয় এদেশে। আপনাদের সুযোগ এসেছে বৈষম্যহীন দেশ গড়ার। রাজপথ থেকে গড়ে উঠা তরুণদের একটি দল এনসিপি। আমাদের দল করার ইচ্ছা ছিল না। আমরা চাই, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে। দেশে তরুণদের নিয়ে বিকল্প তৈরি হয়েছে। আপনারা যারা আলেম সমাজ, মুরুব্বিরা আছেন, মা-বোনেরা আছেন, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সামনে সুযোগ এসেছে নতুন শক্তির উত্থান ঘটাতে। নতুন করে যদি কোনও স্বৈরাচার, চাঁদাবাজ, ফ্যাসিস্ট তৈরি হয় তার বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে। তার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে।’এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘ভোটের আগে টাকার কাছে ব্যক্তিত্ব বিক্রি করে নিজের, দেশ ও জাতির ক্ষতি করবেন না। আমরা যেন কোন ব্যক্তির দাস না হয়ে যাই। স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা দেশের সব জেলায় যাব, জনগণের মতামত শুনে একটি গণতান্ত্রিক ইশতেহার তৈরি করবো।’এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিগত দিনের নির্বাচন কমিশন দিনের ভোট রাতে সম্পন্ন করে গণতন্ত্রকে ধংস করেছিল। নুরুল হুদার ভূয়া ভোটের পরিণাম দেখতে পেরেছি। নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই তাদের দ্বিচারিতাকে।’এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলটির এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়ক লে. কর্নেল (অব.) এম শাব্বির আহমেদ, এনসিপি জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক মো: শরিফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
ত্রিশালে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে ময়মনসিংহের ত্রিশালে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে।দিবসটি উপলক্ষে আয়োজিত Read more

ইরানে অস্থিরতা: বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি ট্রাম্পের
ইরানে অস্থিরতা: বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি ট্রাম্পের

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী গুলি চালালে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক Read more

জেফার-রাফসানের বিয়ের ছবি প্রকাশ
জেফার-রাফসানের বিয়ের ছবি প্রকাশ

জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব আজ (১৪ জানুয়ারি) গায়িকা ও অভিনেত্রী জেফার রহমানকে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহের ছবি এবং স্ট্যাটাস Read more

আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি
আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে Read more

সোমবার হাদিকে নেওয়া হবে থাইল্যান্ড, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা
সোমবার হাদিকে নেওয়া হবে থাইল্যান্ড, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংকক Read more

পুতিনের আলোচনার প্রস্তাবে জেলেনস্কি বললেন, ইউক্রেন প্রস্তুত
পুতিনের আলোচনার প্রস্তাবে জেলেনস্কি বললেন, ইউক্রেন প্রস্তুত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। বিপরীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন প্রস্তুত।এক্স হ্যান্ডলে দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন