মুক্তির আগেই বক্স অফিসে ঝড়ের আভাস দিচ্ছে বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর টু’। জনপ্রিয়তার এমনই তুঙ্গে যে, মুম্বাইয়ের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ ‘মারাঠা মন্দির’-এর দীর্ঘ ৩০ বছরের একচ্ছত্র রেকর্ডও এবার ভাঙতে চলেছে এই ছবি।মুম্বাইয়ের মারাঠা মন্দিরে গত তিন দশক ধরে প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্রদর্শিত হয়ে আসছে কালজয়ী সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (ডিডিএলজে)। তবে দীর্ঘ এই ঐতিহ্যে এবার যতি চিহ্ন টানছে ‘ধুরন্ধর টু’।  ডিডিএলজে-এর সেই চিরচেনা শো টাইম এবার বদলে যাচ্ছে।সেখানে জায়গা করে নিচ্ছে রণবীরের এই নতুন অ্যাকশন থ্রিলার। শুধু মারাঠা মন্দিরই নয়, মুম্বাই ও থানেসহ ভারতের বিভিন্ন শহরে দর্শকদের চাপে মধ্যরাতেও শো শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকরা।চাহিদা সামলাতে প্রয়োজনে ২৪ ঘণ্টা সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনাও শোনা যাচ্ছে। এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে ট্রেলার প্রকাশ পেতেই ‘হামজা আলি’ রূপী রণবীরের সংলাপে উত্তাল হয় সামাজিক মাধ্যম। তবে সব বিতর্ককে ছাপিয়ে দর্শকদের জোয়ার এখন টিকিট কাউন্টারে। আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাওয়া এই ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের হিসাব বলছে, এরই মধ্যে প্রায় ১৫ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম মোট পাঁচটি ভাষায় মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর টু’।পর্দায় ‘হামজা’ চরিত্রটি এবার আরও দানবীয় এবং ভয়ংকর রূপে ধরা দেবে বলে ইঙ্গিত দিয়েছেন পরিচালক আদিত্য ধর। এখন দেখার বিষয়, মুক্তির পর বক্স অফিসের আর কোন কোন পুরনো রেকর্ড নিজের করে নেয় রণবীরের এই ‘ধুরন্ধর’ সিক্যুয়েল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি
উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে Read more

সুনামগঞ্জে ধান ক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার
সুনামগঞ্জে ধান ক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধান ক্ষেত থেকে আব্দুল্লাহ আল মামুন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল্লাহ আল Read more

সুনামগঞ্জে ৪ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
সুনামগঞ্জে ৪ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা মালিকবিহীন ছোট-বড় ৯টি ভারতীয় গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।  বৃহস্পতিবার Read more

চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল
চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল

আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (৮ই Read more

দুর্নীতির প্রতিবাদ: নূরল হুদার স্বর্ণপদক হাতে পেল রাবি প্রশাসন
দুর্নীতির প্রতিবাদ: নূরল হুদার স্বর্ণপদক হাতে পেল রাবি প্রশাসন

শিক্ষক নিয়োগে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন কর্তৃক প্রাপ্ত স্বর্ণপদক ও মূল সনদপত্র ফেরত পাঠিয়েছিলেন সুপ্রিম Read more

আগামী নির্বাচনে লড়তে চান পলক
আগামী নির্বাচনে লড়তে চান পলক

কারাগারে বন্দি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এখন আর মন খারাপ হয় না, মানিয়ে নিয়েছেন জেলখানায়। আগামী সংসদ নির্বাচনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন