ফের বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি কনস্যুলেটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্ত্রী সারা নেতানিয়াহুকে ঘিরে সমালোচনার জবাবে কটাক্ষ করেন এবং আরবদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য রাখেন।নেতানিয়াহু হালকা রসিকতার সুরে বলেন, ‘আমার স্ত্রীই আসলে বক্তৃতা লেখেন এবং ঠিক করেন কখন হামলা চালানো হবে।’ তিনি দাবি করেন, সারা নেতানিয়াহু ইসরায়েলের ‘পুনর্জাগরণে’ তার একজন অংশীদার।এ সময় নেতানিয়াহু অভিযোগ করেন, ইহুদিরা ইতিহাসজুড়ে অপবাদ ও নির্যাতনের শিকার হলেও আজ তারা অস্ত্র হাতে প্রতিরোধ করতে সক্ষম। নেতানিয়াহু বলেন, আজ পার্থক্য হলো—আমাদের হাতে তরবারি আছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, গাজায় চলমান যুদ্ধ ‘শেষের পথে’।আরবদের উদ্দেশে তার অভিযোগ আরও তীব্র ছিল। নেতানিয়াহু দাবি করেন, আরবরাই নাকি ইসরায়েলের ভূমি আক্রমণ করে ইহুদিদের সংখ্যালঘুতে পরিণত করেছিল। তিনি আরও বলেন, প্রথম মিথ্যা হলো—ইহুদিরা আরবদের নিজস্ব ভূমি থেকে বিতাড়িত করেছে। সত্য হলো, আরবরাই ইহুদিদের তাদের ভূমি থেকে সরিয়ে দিয়েছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনার ভোট করার সব পথ বন্ধ হলো
শেখ হাসিনার ভোট করার সব পথ বন্ধ হলো

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি আর নির্বাচন করার যোগ্য হবেন না, Read more

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাংচুর
টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাংচুর

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে পুলিশী বাঁধা উপেক্ষা করে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিস ভাংচুর Read more

ইরানে ফিরছে ইন্টারনেট, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নাগরিকরা
ইরানে ফিরছে ইন্টারনেট, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নাগরিকরা

কয়েক দিনের কঠোর বিচ্ছিন্নতার পর ধীরে ধীরে ইরানে ফিরতে শুরু করেছে ইন্টারনেট সংযোগ। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে যোগাযোগহীনতায় থাকা লাখো Read more

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালের এ ঘটনায় ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, সোয়াতসহ খাইবার পাখতুনখোয়ার (কেপি) কয়েকটি জেলায় Read more

বৃষ্টির সম্ভাবনার সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রা
বৃষ্টির সম্ভাবনার সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রা

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা ১ Read more

১৮তম শিক্ষক নিবন্ধন: ফের শাহবাগে সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা
১৮তম শিক্ষক নিবন্ধন: ফের শাহবাগে সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা

আবারও আন্দোলনে নেমেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও সুপারিশ থেকে বাদ পড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন