সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬৬৪ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৮ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩ জন পুরুষ এবং ৮৯ জন নারী। এ ছাড়া, এ বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৩ হাজার ১৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।উল্লেখ্য, দেশে এক বছরে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব ধরিত্রী দিবস আজ
বিশ্ব ধরিত্রী দিবস আজ

আজ বিশ্ব ধরিত্রী দিবস। প্রতিবছর ২২ এপ্রিল পরিবেশ রক্ষা এবং পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই Read more

বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতায় চতুর্থ বাংলাদেশ
বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতায় চতুর্থ বাংলাদেশ

বিশ্বের তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার শীর্ষ পাঁচ দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। যেখানে খাদ্য নিরাপত্তাহীনতা বলতে বোঝানো হয়েছে ব্যক্তি Read more

উত্তরায় ছিনতাই হওয়া শটগান ও গুলি শ্যামলী থেকে উদ্ধার
উত্তরায় ছিনতাই হওয়া শটগান ও গুলি শ্যামলী থেকে উদ্ধার

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় এক নিরাপত্তা কর্মীর ওপর হামলা চালিয়ে ছিনতাইকৃত লাইসেন্সধারী শটগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে Read more

ইরানে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া: রেড ক্রিসেন্ট
ইরানে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া: রেড ক্রিসেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় বিধ্বস্ত ইরানে মানবিক সহায়তা হিসেবে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া। ইরানের রেড ক্রিসেন্ট Read more

মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে হামলা, উৎপাদন বন্ধ
মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে হামলা, উৎপাদন বন্ধ

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোম্পানির একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জুলাই) এই হামলায় তেলক্ষেত্রের কার্যক্রম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন