বিশ্বের তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার শীর্ষ পাঁচ দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। যেখানে খাদ্য নিরাপত্তাহীনতা বলতে বোঝানো হয়েছে ব্যক্তি বা পরিবারের পর্যায়ে অর্থ বা অন্যান্য সম্পদের অভাবে খাদ্যপ্রাপ্তির সীমিত সুযোগকে। জাতিসংঘের পাঁচটি সংস্থার (এফএও, ইফাদ, ডব্লিউএফপি, ডব্লিউএইচও ও ইউনিসেফ) যৌথভাবে প্রকাশিত ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৫’ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পৃথক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।তীব্র খাদ্য সংকটে শীর্ষ দেশ- নাইজেরিয়া, সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, বাংলাদেশ ও ইথিওপিয়া। বাংলাদেশের অবস্থান বিশ্বের ৫৩টি সংকটাপন্ন দেশ ও অঞ্চলের মধ্যে চতুর্থ। দেশের ৭ কোটি ৭১ লাখ মানুষ স্বাস্থ্যসম্মত খাবার পাচ্ছে না। ১০ শতাংশের বেশি মানুষ অপুষ্টিতে ভুগছে।দক্ষিণ এশিয়ার তুলনামূলক চিত্র, সুষম খাদ্য না পাওয়া মানুষ:বাংলাদেশ: ৪৪%  পাকিস্তান: ৬০%  ভারত: ৪০%  নেপাল: ২০%  মালদ্বীপ: ১%  অর্থনীতিবিদ ও কৃষি বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য উৎপাদন বাড়লেও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও বাজার নিয়ন্ত্রণের ঘাটতি রয়েছে।অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, সরকার সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে প্রাধান্য দিলেও ব্যক্তিপর্যায়ে মানুষের সমস্যা উপেক্ষিত। দেশে দৃশ্যমান ক্ষুধা না থাকলেও ‘চাপা ক্ষুধা’ আছে। মানুষ বাধ্য হয়ে কম খাচ্ছে।কৃষি অর্থনীতিবিদ এম এ সাত্তার মন্ডলের মতে, খাদ্য উৎপাদন বাড়লেও মানুষের কাছে পৌঁছাচ্ছে না। ন্যায্য মূল্য ও বণ্টন ব্যবস্থা দুর্বল। সামাজিক সুরক্ষা কর্মসূচি বাড়ানো দরকার।খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) বলছে, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। তবে জাতিসংঘের প্রতিবেদনের মূল্যায়ন পদ্ধতি নিয়ে তাদের প্রশ্ন রয়েছে।এফপিএমইউর মহাপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা জাতিসংঘের সঙ্গে আলোচনা করব। খাদ্য আছে, কিন্তু সবাই পাচ্ছে কি না বা স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রাপ্যতা নিয়ে সমস্যা থাকতে পারে।’জাতিসংঘের প্রতিবেদন বাংলাদেশের খাদ্য নিরাপত্তাহীনতার চিত্র স্পষ্ট করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন বাড়ানোর পাশাপাশি বণ্টন ব্যবস্থা শক্তিশালী করা এবং দরিদ্রদের জন্য সহজলভ্য খাদ্য নিশ্চিত করাটা জরুরি। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুরের পূবাইলে দিশারী নামে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।শুক্রবার (১৯ Read more

সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত ১
সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত ১

নওগাঁর সাপাহার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফরহাদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন, Read more

মুখ থুবড়ে পড়েছে টেলিফোন এক্সচেঞ্জের কার্যক্রম
মুখ থুবড়ে পড়েছে টেলিফোন এক্সচেঞ্জের কার্যক্রম

যখন মোবাইল ছিল না তখন দূর-দূরান্তে অবস্থানরত আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলার একমাত্র মাধ্যম ছিল টেলিফোন। সময়ের ব্যবধানে মোবাইল সহজলভ্য হওয়ায় Read more

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটি-লিভারপুল ম্যাচ। উত্তেজনার পারদ স্বাভাবিকভাবে উঁচুতে। আর এই ম্যাচ ছিল সিটিজেনদের সঙ্গে পেপ গার্দিওলার হাজারতম। স্প্যানিশ কোচের Read more

রাজনীতিতে যোগ না দেওয়ার ঘোষণা তামিমের
রাজনীতিতে যোগ না দেওয়ার ঘোষণা তামিমের

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকাদের রাজনীতিতে অংশগ্রহণ এখন আর নতুন কিছু নয়। মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান নির্বাচিত হয়ে সংসদ Read more

খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া, চলছে কোরআন খতম
খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া, চলছে কোরআন খতম

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো টাঙ্গাইলেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন