ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামে আলোচিত ব্যবসায়ী তোয়াজ উদ্দিন শেখ (৫৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ১৯ দিন পর খুলনার বটিয়াঘাটা এলাকা থেকে তানভীর হাসান (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।গত ৩ সেপ্টেম্বর তোয়াজ উদ্দিনের বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘরের তালা ভেঙে প্রবেশ করে তোষকে ঢাকা অবস্থায় তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। মৃতদেহের দুই পা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের দেয়ালে লেখা ছিল তোয়াজ কে মারার কারন “সে মুহাম্মাদ (সঃ)-কে গালি দিসে… আল্লাহু আকবর।’এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তোয়াজ উদ্দিনের ভাই আকাচ্চ আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশ পরিদর্শক (নিঃ) জহিরুল ইসলামকে।পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের যৌথ অভিযানে গত ২২ সেপ্টেম্বর দুপুরে খুলনার বটিয়াঘাটা থেকে মূল আসামি তানভীর হাসানকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথরের শীল ও দেয়ালে লেখার জন্য ব্যবহৃত মার্কার কলম উদ্ধার করে পুলিশ।জিজ্ঞাসাবাদে তানভীর জানায়, ভিকটিম তোয়াজ উদ্দিনের সঙ্গে ২০২২ সালে তাঁর পরিচয় হয়। সন্তানহীন তোয়াজ উদ্দিনের সঙ্গে পরবর্তীতে ‘সমকামিতার সম্পর্ক’ তৈরি হয়। ১ সেপ্টেম্বর রাতে তোয়াজ উদ্দিন জোরপূর্বক অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে তানভীর শীল পাথর দিয়ে তাঁর মাথায় আঘাত করে হত্যা করে। এরপর পা বেঁধে মরদেহ তোষকে ঢেকে রেখে যায়। হত্যার পর ভিকটিমের মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তানভীর।পরদিন যশোর থেকে ভিকটিমের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৪ হাজার ৭৭০ টাকা উত্তোলন করে এবং মোবাইল ফোনটি ভৈরব নদীতে ফেলে দেয় বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি।এ ঘটনায় ঝিনাইদহের পুলিশ সুপার বলেন, চাঞ্চল্যকর এই হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার আমাদের বড় সাফল্য। মামলার বাকি তদন্ত চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  সোমবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের কর্মকর্তাগণ অভিযান চালিয়েছেন। এ সময় স্বাস্থ্য সেবার Read more

ভারতের প্রধান বিচারপতিকে শুনানি চলাকালে জুতা নিক্ষেপ
ভারতের প্রধান বিচারপতিকে শুনানি চলাকালে জুতা নিক্ষেপ

ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের দিকে জুতা নিক্ষেপ করেছেন এক আইনজীবী। সোমবার (০৬ অক্টোবর) সকালে আদালতে এ ঘটনা Read more

পুলিশে রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৯ কর্মকর্তা
পুলিশে রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৯ কর্মকর্তা

পুলিশের ৯ জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার ও ছয়জন সহকারী পুলিশ Read more

আন্তর্জাতিক দমকলকর্মী দিবস আজ
আন্তর্জাতিক দমকলকর্মী দিবস আজ

আজ ৪ মে, ‘আন্তর্জাতিক দমকলকর্মী দিবস’ বা ‘IFFD’ হিসেবে পালিত হয়। প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশেই কিছু দিবস Read more

৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক Read more

ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা
ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা

আগামীকাল (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন