পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু ব্যবহার করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সংযোগ সড়ক ভেঙে খালে পরিণত হওয়ায় যানবাহন তো দূরের কথা, পথচারীদেরও হাঁটু জল পেরিয়ে সেতুর ওপর উঠতে হচ্ছে।রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কামারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর পশ্চিম প্রান্তে প্রায় ১৫ থেকে ২০ মিটার রাস্তা ভেঙে খাল হয়ে গেছে। এর ফলে কামারপাড়া, পাইকানপাড়া ও কেপ্তিকুড়া গ্রামের মানুষ প্রায় এক বছর ধরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কামারপাড়া থেকে কেপ্তিকুড়া যাওয়ার পথে একটি বড় খাল থাকায় দীর্ঘদিন ধরেই চলাচলে সমস্যা হচ্ছিল। কিন্তু খাল ভরাট ও সংযোগ সড়ক নির্মাণ ছাড়াই গত বছর ৪১ লাখ টাকায় ১১ দশমিক ৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো এ সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।কামারপাড়ার যুবক আনারুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই ব্রিজ দিয়ে মানুষ হেঁটে পর্যন্ত যেতে পারে না। পানি পার হয়ে যেতে হয়। গাড়ি তো দূরের কথা, পায়ে হেঁটেই কষ্ট হয়। ৪০-৫০ লাখ টাকা খরচ করে ব্রিজ বানিয়ে লাভ কী হলো?’কৃষক মো. জমশের আলী বলেন, ‘নয় মাস আগে ব্রিজটা হয়েছে। বর্ষায় সামনে এত কাদা-পানি হয় যে হাঁটাও কষ্টকর। গরু-মহিষও পার করা যায় না। কিছুদিন আগে মাটি ফেলায় অবস্থা আরও খারাপ হয়েছে।’এ বিষয়ে জানতে চাইলে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরেশ চন্দ্র রায় কোনো মন্তব্য করতে রাজি হননি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্প ২০২৪-২৫ এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে এই সেতুটি নির্মিত হয়। এর ব্যয় ধরা হয়েছিল ৪১ লাখ ১৯ হাজার ৯২০ টাকা।তবে পরিকল্পনার সময় খাল ভরাট ও সংযোগ সড়ক না করেই কেন সেতু নির্মাণ করা হলো এ বিষয়ে জানতে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ‘আমরা বিষয়টি জানি। বর্ষায় রাস্তা ভেঙে যাওয়ার পর ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটি প্রকল্প নেয়া হয়েছে। আশা করছি দ্রুতই ভরাটের কাজ শেষ হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮
জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮

আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮টি। এসব ভোটকেন্দ্রের মধ্যে ভোটকক্ষ ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি, ভোটগ্রহণ কর্মকর্তা Read more

দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় থামছেই না অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য। উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ভেকু ও ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমি Read more

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণে তৎপরতা, জরিমানা তিন প্রতিষ্ঠানে
মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণে তৎপরতা, জরিমানা তিন প্রতিষ্ঠানে

মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার Read more

গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধের জন্য মৃত্যুদণ্ডসহ Read more

ভারত ও যুক্তরাজ্যের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই
ভারত ও যুক্তরাজ্যের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই

ভারত-যুক্তরাজ্যের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তি সই হয়েছে। এ সময় লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার Read more

বরগুনায় এক টানে ৬ টন ইলিশ, বিক্রি ৪০ লাখ টাকায়
বরগুনায় এক টানে ৬ টন ইলিশ, বিক্রি ৪০ লাখ টাকায়

বঙ্গোপসাগর থেকে এক টানে ৬ টন ইলিশ নিয়ে বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নোঙর করেছে একটি ট্রলার। প্রতি মণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন