আজ বিশ্ব ধরিত্রী দিবস। প্রতিবছর ২২ এপ্রিল পরিবেশ রক্ষা এবং পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটি বিশ্বব্যাপী উদ্‌যাপিত হয়। প্রকৃতি রক্ষায় অঙ্গীকারের এই দিবসে এবছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে — ‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন রোধ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার অঙ্গীকারে বিশ্বের নানা প্রান্তে পালিত হচ্ছে এ বিশেষ দিনটি।জানা যায়, বিশ্ব ধরিত্রী দিবস প্রথম উদযাপিত হয় ১৯৭০ সালের ২২ এপ্রিল। যুক্তরাষ্ট্রের সিনেটর গে লর্ড নেলসন এই দিবসের প্রবর্তন করেন পরিবেশ দূষণ ও প্রাকৃতিক সম্পদের অব্যবস্থাপনার বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে। সেই থেকে প্রতিবছর এ দিনটিকে ঘিরে বিশ্বজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। বর্তমানে ১৯৩টিরও বেশি দেশে পালিত হয় ধরিত্রী দিবস।বিশ্ব এখন জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয়, বন উজাড়, প্লাস্টিক দূষণ ও অতিরিক্ত কার্বন নির্গমনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। বাংলাদেশও এর বাইরে নয়। সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং গ্রীষ্মকালীন তাপমাত্রার অতিরিক্ত বৃদ্ধি আমাদের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রজন্মের সচেতনতা ও কার্যকর উদ্যোগ ছাড়া টেকসই পৃথিবী নির্মাণ সম্ভব নয়। বিশ্ব ধরিত্রী দিবস সেই সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।বাংলাদেশে আজ সরকারি ও বেসরকারি উদ্যোগে ধরিত্রী দিবস পালিত হচ্ছে। পরিবেশ মন্ত্রণালয়, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে।জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। ভৌগোলিক অবস্থান, ঘনবসতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিধারা আমাদের পরিবেশগত সংকটকে আরও তীব্র করেছে। দেশের প্রায় ৯০ শতাংশ বিদ্যুৎ এখনো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল, যদিও আমরা বৈশ্বিকভাবে মাত্র ০.৫ শতাংশেরও কম গ্রীনহাউস গ্যাস নিঃসরণ করি। তবুও, বৈশ্বিক কার্বন নির্গমন এবং তাপমাত্রা বৃদ্ধির প্রভাব বাংলাদেশেই প্রকটভাবে দেখা যাচ্ছে—প্রাকৃতিক দুর্যোগ, অনিয়মিত বর্ষণ, কৃষি উৎপাদনের হ্রাস—সবই তার প্রমাণ। তাই টেকসই ভবিষ্যতের জন্য শক্তির উৎস বদলানো এখন সময়ের দাবি। সৌর, বায়ু ও জৈবজ্বালানির মতো নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়ানো একদিকে যেমন পরিবেশবান্ধব, তেমনি দীর্ঘমেয়াদে তা অর্থনৈতিকভাবেও লাভজনক। এই পরিবর্তন বাস্তবায়নে প্রয়োজন অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তির সহজলভ্যতা এবং কার্যকর নীতির সহায়তা। সরকারের পক্ষ থেকে এরইমধ্যে ২০২১ সালে ঘোষিত ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি নীতি’ অনুসারে ২০৩০ সালের মধ্যে দেশের ১০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এই লক্ষ্য অর্জনে দরকার বেসরকারি বিনিয়োগের জন্য কর ছাড়, প্রযুক্তি হস্তান্তর, দক্ষ জনবল গড়ে তোলা এবং সরকারি উদ্যোগে সোলার প্যানেল বাধ্যতামূলক করার মতো কার্যকর পদক্ষেপ। এছাড়া, বাংলাদেশের উপকূল, চরাঞ্চল ও পাহাড়ি এলাকায় নবায়নযোগ্য জ্বালানিরও বিশাল সম্ভাবনা রয়েছে বলেও মনে করা হচ্ছে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুরায় ১৬ বছর পর রেলের জলাভূমি উদ্ধার
ভাঙ্গুরায় ১৬ বছর পর রেলের জলাভূমি উদ্ধার

দীর্ঘ ১৬ বছর পর পাবনার ভাঙ্গুরা উপজেলার দিলপাশার রেলস্টেশনের পাশের রেলওয়ের  প্রায় দেড় একর জলাভূমি দখলমুক্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা Read more

সচেতনতা-টিকাদানে টাইফয়েড সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা
সচেতনতা-টিকাদানে টাইফয়েড সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা

সচেতনতা আর টিকাদানের মাধ্যমে টাইফয়েড সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। ক্যাম্পেইনের মাধ্যমে দেশে টাইফয়েডে মৃত্যুর ঘটনা বন্ধ করা সম্ভব বলেও জানিয়েছেন Read more

বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) সকাল ৯.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের Read more

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চায়ের দোকান ও দুই গুদাম ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার
নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চায়ের দোকান ও দুই গুদাম ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান ও দুটি গুদামের নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি Read more

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ২৮ লাখ টাকার টোল আদায়
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ২৮ লাখ টাকার টোল আদায়

যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৮ লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন