সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় একটি মসজিদ কমিটির বিরুদ্ধে নদী ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে এলাকার শতাধিক মৎস্যজীবীর জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার উধুনিয়া বাজারে স্থানীয়দের উপস্থিতিতে গোহালা নদীর আড়াই কিলোমিটার শাখা খাল সর্বোচ্চ দরদাতার কাছে ইজারা দেওয়া হয়। সর্বনিম্ন ৩৫ হাজার টাকা থেকে দর উঠতে শুরু করে এবং শেষ পর্যন্ত ১ লাখ ৬২ হাজার টাকায় উধুনিয়া গ্রামের ইউসুফ আলী মোল্লা নদীটির ইজারা নেন। এর আগে উধুনিয়া বাজার জামে মসজিদ কমিটির পক্ষ থেকে এলাকায় মাইকিং করে দরপত্রে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।তবে অভিযোগ উঠেছে, জলমহাল ইজারা দেওয়ার নির্দিষ্ট নিয়ম থাকলেও তা উপেক্ষা করে মসজিদ কমিটি নদীর আড়াই কিলোমিটার অংশ ইজারা দিয়েছে। এতে করে অন্তত শতাধিক ক্ষুদ্র মৎস্যজীবী নদীতে মাছ ধরার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। মসজিদ কমিটির নিয়ম অনুযায়ী বাংলা আশ্বিন মাস থেকে চৈত্র মাস পর্যন্ত ইজারাদার ব্যতীত কেউ মাছ ধরতে পারবে না। ফলে জীবিকার তাগিদে স্থানীয় জেলেদের ইজারাদারের কাছে টাকা দিয়ে মাছ ধরতে হবে।উধুনিয়া গ্রামের প্রবীণ মৎস্যজীবী আব্দুল মান্নান ফকির বলেন, তিনি গত ৪০ বছর ধরে এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। এবার নদী ইজারা দেওয়ায় তাকে অন্তত ১০ থেকে ১৫ হাজার টাকা ইজারাদারের কাছে জমা দিতে হবে, নইলে মাছ ধরতে দেওয়া হবে না।একই অভিযোগ করেন স্থানীয় জেলে ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘আমি ১৫ বছর ধরে গোহালা নদীতে মাছ ধরছি। কিন্তু এ বছর নদী ইজারা দেওয়ায় এখন ইজারাদারের অনুমতি ছাড়া মাছ ধরা যাবে না। এ এলাকায় শতাধিক পেশাদার ও অপেশাদার মৎস্যজীবী রয়েছেন, যাদের সবারই একই অবস্থা।’স্থানীয় দোকানদার সোহেল রানা জানান, ‘মসজিদ কমিটি ইজারার জন্য মাইকিং করেছিল। পরে উধুনিয়া বাজারে সকলের উপস্থিতিতে দরপত্র অনুষ্ঠিত হয়, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম।’ইজারাদার ইউসুফ আলী মোল্লা বলেন, ‘সর্বোচ্চ দর ১ লাখ ৬২ হাজার টাকায় আমি আড়াই কিলোমিটার গোহালা নদীর ইজারা পেয়েছি। মসজিদ কমিটি ও স্থানীয়দের উপস্থিতিতেই এটি সম্পন্ন হয়েছে।’উধুনিয়া জামে মসজিদের সহ-সভাপতি হাজি আব্দুল হামিদ জানান, ‘মসজিদ উন্নয়নের তহবিল সংগ্রহের জন্য এ ইজারা দেওয়া হয়েছে। তবে ইজারা নেওয়ার পর অন্য কেউ চাইলেই মাছ ধরতে পারবে না।’এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘নদীতে মাছ ধরার জন্য কোনো মসজিদ কমিটির ইজারা দেওয়ার ক্ষমতা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।’উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা রিমা বলেন, ‘সরকারি জলমহাল ডিসেম্বর মাসে নিয়ম অনুযায়ী ইজারা দেওয়া হয়। কেউ চাইলেই নদী ইজারা দিতে পারে না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, ‘নদী সরকারি সম্পদ। কোনো ব্যক্তি বা কমিটি নদী ইজারা দিতে পারে না। যদি কেউ দিয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা
মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১২ আগস্ট) জেলা পুলিশের বরাতে Read more

মিরসরাইয়ে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ
মিরসরাইয়ে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ ও বালু বোঝাই গাড়ি থেকে টাকা আদায়কে কেন্দ্র করে যুবদলের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা Read more

রেকর্ড বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত ১৩
রেকর্ড বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত ১৩

তুর্কি শহর ইস্তাম্বুলে শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রেকর্ড সংখ্যক বন্দি বিনিময়ের দ্বিতীয় পর্বও সম্পন্ন হয়েছে। শুক্র ও Read more

চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (দীপশিখা) হলরুমে অনুষ্ঠিত হয়।বুধবার (২৮ মে) সকাল Read more

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জামায়াত-এনসিপি ও আওয়ামী দোসরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও Read more

উল্লাপাড়ায় জায়গা দখল করে সড়ক নির্মাণের চেষ্টার অভিযোগ
উল্লাপাড়ায় জায়গা দখল করে সড়ক নির্মাণের চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যক্তিগত জায়গা দখল করে সড়ক নির্মাণ করতে একটি পরিবার কে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে।উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চর-মোহনপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন