পার্বত্য বান্দরবানের লামায় আবুল টোব্যাকো কোম্পানির অফিসে ডাকাতির ঘটনায় পৃথক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে লামা থানা পুলিশ।আটককৃতরা হলেন, মারুফুল প্রকাশ আরিফ,পিতা বাদশা মিয়া, সাং পদ্মাছড়া, নয়াপাড়া ২নং ওয়ার্ড, পূর্ব ভেউলা ইউপি, চকরিয়া-কক্সবাজার, নাঈমুল ইসলাম (সাগর) (৩১), পিতা আবুল কালাম, সাং মাজেরপাড়া ৬নং ওয়ার্ড, লক্ষাচর ইউপি, চকরিয়া- কক্সবাজার ও আব্দুর রহিম(৩৬), পিতা মৃত সাহেব আলী, ৬ নং ওয়ার্ড, লামা পৌরসভা, বান্দরবান। উল্লেখ্য যে, গত ৯ মে ভোর রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল অজ্ঞাতনামা ডাকাত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিস কক্ষে ঢুকে স্ট্যাফকে মারধর ও বেঁধে রেখে আলমারিতে রক্ষিত এক কোটি পঁচাত্তর লাখ ছয়শ আটত্রিশ টাকা নিয়ে যায়। ডাকাতির ঘটনায় ১০ মে লামা থানায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামী করে মামলা হয়। জানাযায়, ঘটনার সময় ডাকাত দল লোহার সিন্ধুক ভাঙার ব্যার্থ চেষ্টা করে। তৎসময় লোহার সিন্ধুকে রক্ষিত ছিল আরো সাড়ে তিন কোটি টাকা। লামা লাইনঝিরি নামক স্থানে প্রধান সড়ক ঘেঁষে আবুল টোব্যাকো’র তামাক ক্রয় কেন্দ্র। তার পাশে একটি বিল্ডিং দোকান প্লটে তাদের অফিস কক্ষে এই ঘটনা ঘটেছে। ১২ মে লামা থানার ওসি তদন্তের নেতৃত্বে পুলিশ টিম পাশবর্তী চকরিয়া উপজেলা ও লামা পৌরসভায় পৃথক অভিযান চালিয়ে তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করে। এর মধ্যে একজনকে বান্দরবান জেল হাজতে পাঠানো হয়, দুইজনকে জিজ্ঞাবাদের জন্য রিমান্ডে দেন আদালত। লামা থানার ওসি মোঃ তোফাজ্জল হোসেন বলেন, মামলার পর পুলিশ সুপার ঘটনাটি নিবিড় মনিটরিংয়ে ও পর্যবেক্ষণে রেখেছে। এরই মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। বাকি ডাকাত সদস্যদেরকে আটকের অভিযান অব্যাহত আছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণায় কালিয়াকৈরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণায় কালিয়াকৈরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে গাজীপুরের কালিয়াকৈরে শনিবার দিবাগত রাত ১২টায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় বিএনপি।কালিয়াকৈর পৌরসভার Read more

ইরানে গুপ্তচরবৃত্তি করলেই মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও
ইরানে গুপ্তচরবৃত্তি করলেই মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও

ইরানের সংসদে গুপ্তচরবৃত্তির শাস্তি মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার একটি সংশোধনী প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন করা হয়েছে।সংশোধিত আইন অনুযায়ী, যদি Read more

এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে: ফারিয়া শাহরিন
এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে: ফারিয়া শাহরিন

অভিনেত্রী ফারিয়া শাহরিনের শোবিজাঙ্গনে পথচলার শুরু অনেক বছর আগে থেকেই। দীর্ঘ সময়ের এই ক্যারিয়ারে কাজ করেছেন বেশকিছু নাটক ও বিজ্ঞাপনে। Read more

নভেম্বরই দেশে ফিরবেন তারেক রহমান
নভেম্বরই দেশে ফিরবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন Read more

বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের
বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের কাছে এমন পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে তা দিয়ে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট Read more

কেমন হতে পারে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ
কেমন হতে পারে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ

আজ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ–নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের মাধ্যমে ডাচরা প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন