আন্ত: নগর ট্রেনের টিকিট রিপন (৪৫) নামে কালোবাজারিকে আটক করেছে ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আর এন বি) সদস্যরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের সময় গচিহাটা স্টেশন থেকে তাকে আটক করা হয়। সে কটিয়াদি থানার অধীন গচিহাটা গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে। ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ হাসান মোহাম্মদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গচিহাটা স্টেশনে আর এন বি-র সদস্যরা অভিযান চালিয়ে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রয় করার সময় রিপন নামে চোরাকারবারিকে আটক করা হয়েছে।’ এ সময় রিপনের হেফাজতে রাখা কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর এগারসিন্দুর সিন্দুর (৭৫০) ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিট উদ্ধারসহ জব্দ করা হয়। জব্দকৃত টিকিটের মূল্য বারোশত পনের টাকা। এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। টিকিট কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই: দুদু
বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রুত Read more

এনসিপি বাংলাদেশের বিপক্ষে গেলে এনসিপিকে ধাক্কা দিতে দুবার ভাববেন না: হাসনাত আবদুল্লাহ
এনসিপি বাংলাদেশের বিপক্ষে গেলে এনসিপিকে ধাক্কা দিতে দুবার ভাববেন না: হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যত নষ্ট  করে তার ছেলের ভবিষ্যৎ বিদেশে হেফাজতে রেখে Read more

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল নেটওয়ার্ক নেই, ভোগান্তিতে রোগীরা
মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল নেটওয়ার্ক নেই, ভোগান্তিতে রোগীরা

কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় মারাত্মক ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। Read more

১৬ বছর বিদেশি অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল: সারজিস
১৬ বছর বিদেশি অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল: সারজিস

বিগত ১৬ বছর বিদেশি অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।রোববার (১৩ এপ্রিল) Read more

রাজধানীতে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন
রাজধানীতে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

রাজধানীর কমলাপুরে শাশুড়িকে দেখতে গিয়ে আয়েশা খান মনি (৪৪) নামে এক নারী তার দেবরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে জানা গেছে।রবিবার Read more

পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণে সুপেয় পানি সংকট
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণে সুপেয় পানি সংকট

পঞ্চগড় শহরের জালাসী এলাকায় তানিম অটো রাইস মিলের তরল বর্জ্য সরাসরি নির্গমনের কারণে ভূগর্ভস্থ পানি দূষণের অভিযোগ উঠেছে। ইতোমধ্যেই এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন