জেলার বেলকুচি উপজেলায় খাদ্য বিষক্রিয়ায় মামুদপুর গ্রামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাঁঠাল ও মুড়ি খায় দুই শিশু। খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই বোন আছিয়া এবং ভাই বাকি বিল্লাহ অসুস্থ হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, বাকি বিল্লাহ (৫) ও আছিয়া খাতুন (৪)। সম্পর্কে তারা আপন ভাই-বোন। তাদের বাবা নুরুল হক স্থানীয় একটি তাঁত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। স্থানীরা জানান, গত দুই দিন আগে নানা বাড়ি থেকে বড় কাঁঠাল নিয়ে আসেন। এরপর সেদিনই কাঁঠাল ভেঙে খাওয়া হয়। তবে বাকি অংশ টুকু মেঝেতে রেখে দেওয়া হয়। আজ সেই কাঁঠাল মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়ার পরেই দুই ভাই-বোনের মৃত্যু হয়। এ বিষয়ে বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকেরিয়া বলেন, ‘বিষয়টি কিছুক্ষণ আগেই শুনতে পেরেছি। ঘটনাস্থল আমাদের থানায় নাকি এনায়েতপুর থানায় সেটি নিয়েও নিশ্চিত নয়। তবে আমরা যাচ্ছি।’ দুই শিশুর অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে ভাই-বোনের দাফনও সম্পন্ন করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সম্পদের হিসেবে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী
সম্পদের হিসেবে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী

নাম তার  মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তবে অধিক পরিচিত জোনায়েদ সাকি নামে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি সাকি এবারের নির্বাচনে Read more

আশুলিয়ায় মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
আশুলিয়ায় মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আশুলিয়ায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভুয়া ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপির নেতা।বুধবার (৯ এপ্রিল)  দুপুর Read more

‘আ.লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল’
‘আ.লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল’

আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির Read more

‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড
‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড

চলতি বছরের মে মাসে পাকিস্তান-ভারত যুদ্ধে মোদি সরকারকে এমন একটি শিক্ষা দেওয়া হয়েছে, যা তারা কখনো ভুলবে না বলে জানিয়েছেন Read more

রাজশাহীতে শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগ
রাজশাহীতে শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগ

রাজশাহীর বাঘা উপজেলায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষককে মারধর করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে। Read more

জিম্মিদের ফেরাতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ
জিম্মিদের ফেরাতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে কয়েকজন মন্ত্রী ও এমপির বাড়ির সামনে বিক্ষোভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন