কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. আলাউদ্দিন (১৯) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। রবিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার পুটিয়া দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আলাউদ্দিন কুমিল্লা জেলার মিয়ার বাজার এলাকার বাসিন্দা মো. সালেহ আহাম্মদের ছেলে। তিনি সিংগুলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ছাত্র ছিলেন এবং পাশাপাশি কলাকোপা আল আকসা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলাউদ্দিন উল্টোপথে বাইসাইকেল যোগে মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি আটক করার চেষ্টা করছে।’এদিকে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬‌ অজ্ঞাত মরদেহ আঞ্জুমান ম‌ফিদুলে হস্তান্তর
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬‌ অজ্ঞাত মরদেহ আঞ্জুমান ম‌ফিদুলে হস্তান্তর

গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহগুলো জুরাইন কবরস্থানে Read more

ইচ্ছে মতো লুটপাট বন অধিদপ্তরে, সিন্ডিকেটে কোটি টাকার বাণিজ্য!
ইচ্ছে মতো লুটপাট বন অধিদপ্তরে, সিন্ডিকেটে কোটি টাকার বাণিজ্য!

বাংলাদেশের বন রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানই এখন বন ধ্বংসের মূল মঞ্চে পরিণত হয়েছে। প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ এই সংস্থার ভেতরে গড়ে উঠেছে Read more

যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

যশোরে বিকাশের এক এজেন্টের দোকানে চুরির অভিযোগে গণপিটুনিতে শামীম হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত গভীর Read more

কমলনগরে নড়বড়ে কাঠের সেতু, জনদুর্ভোগে ২৫ হাজার মানুষ
কমলনগরে নড়বড়ে কাঠের সেতু, জনদুর্ভোগে ২৫ হাজার মানুষ

লক্ষ্মীপুরের কমলনগরে এক হাজারের অধিক শিক্ষার্থী ও ২৫ হাজারের বেশী মানুষ চরম দুর্ভোগে রয়েছে। মাত্র তিন কিলোমিটার রাস্তার মধ্যে একটি Read more

বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং পেল বেসরকারি ১০ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং পেল বেসরকারি ১০ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ‘সাস্টেইনেবিলিটি রেটিং ২০২৪’- এ ১০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান Read more

বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ
বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

আলেয়া বেগম (৬০) নামের এক বিধবা নারীর অর্ধগলিত লাশ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উদ্ধারের পর ওইদিন দুপুরে মর্গে প্রেরণ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন