গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হবে। দীর্ঘ এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে থাকা এসব মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহগুলো জনকল্যাণমূলক ওই সংগঠনটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।এর আগে বুধবার (৬ আগস্ট) পরিচয় শনাক্ত না হওয়া ওই ৬ মরদেহ আঞ্জুমান মফিদুলের কাছে দেয়া হবে বলে জানিয়েছিলেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর।পুলিশের এই কর্মকর্তা বুধবার গণমাধ্যমকে জানান, ‘ময়নাতদন্ত শেষে ৬টি মরদেহ এক বছর ধরে অজ্ঞাত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত হয়নি। আমরা একটি চিঠি পেয়েছি আগামীকাল (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে মরদেহ ৬টি হস্তান্তর করা হবে।’পুলিশ সূত্রে জানা গেছে, ছয়টি মরদেহের মধ্যে তিনটি যাত্রাবাড়ী থানার, একটি পল্টন থানার এবং দুটি শাহবাগ থানার মামলা সংশ্লিষ্ট। দীর্ঘদিন ধরেই তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চললেও এখন পর্যন্ত কেউ এসে মরদেহগুলো দাবি করেনি।তবে তদন্তের স্বার্থে এবং ভবিষ্যতে পরিচয় শনাক্তের সম্ভাবনা বিবেচনায় মরদেহগুলোর ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে ঝুঁকিপূর্ণ সেতু, ভোগান্তিতে শিক্ষার্থীরা
নাগরপুরে ঝুঁকিপূর্ণ সেতু, ভোগান্তিতে শিক্ষার্থীরা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের মেঘনা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সেতুটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বহু বছর Read more

বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যের বিকল্প নেই: খসরু
বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যের বিকল্প নেই: খসরু

বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐকমত্যের বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।মঙ্গলবার (১৭ জুন) Read more

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুরের পূবাইলে দিশারী নামে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।শুক্রবার (১৯ Read more

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সকাল থেকেই পুলিশের সতর্ক অবস্থান
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সকাল থেকেই পুলিশের সতর্ক অবস্থান

গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর থেকেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় Read more

অভাবে আড়াই বছরের শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা
অভাবে আড়াই বছরের শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা

কুষ্টিয়ায় আড়াই বছরের শিশু কন্যা লামিয়া খাতুনকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন তার মা রেশমা খাতুন (২৫)। বৃহস্পতিবার Read more

১৬ মাসে আ.লীগকে পুনর্বাসন করায় দুর্বৃত্তরা গুপ্তহত্যা শুরু করেছে: রাশেদ খাঁন
১৬ মাসে আ.লীগকে পুনর্বাসন করায় দুর্বৃত্তরা গুপ্তহত্যা শুরু করেছে: রাশেদ খাঁন

১৬ মাসে আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে। বিভিন্নভাবে আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যার ফলাফল, আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন