যশোরে বিকাশের এক এজেন্টের দোকানে চুরির অভিযোগে গণপিটুনিতে শামীম হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর বাজারে এ ঘটনা ঘটে। নিহত শামিম বলাডাঙ্গা গ্রামের ছবদুলের ছেলে।জানা গেছে, রাত ২ টার দিকে শামীম শ্রীকান্তনগর বাজারে বিকাশের এজেন্ট আরাফাত হোসেনের দোকানের দরজা ভেঙ্গে চুরির উদ্দেশ্যে ভিতরে যান। সিসিটিভির ফুটেজে এই দৃশ্য দেখে শামীম এলাকাবাসীকে খবর দেন। স্থানীয় লোকজন এসে তাকে ধরে ফেলেন। পরে গণপিটুনিতে আহত হয়ে তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিবুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে শামীমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।শ্রীকান্তনগর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে বিকাশ এজেন্ট আরাফাত জানান, দোকানের ড্রয়ারে ৮০ হাজার টাকা রাখা ছিল। শামীম ওই টাকা চুরির জন্য দোকানের দরজা ভেঙে ভিতরে ঢুকেছিল।স্থানীয়রা জানিয়েছেন, শামীম মাদকাসক্ত ও ভবঘুরে। মাদকের টাকা জোগাড় করতে বিকাশ এজেন্টের দোকানে চুরি করতে গিয়েছিল। তবে তাকে পিটিয়ে হত্যার ঘটনাটি দুঃখজনক।  যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শামসুল জানান, বিকাশ এজেন্টের দোকানে চুরির চেষ্টাকালে গণপিটুনিতে শামীম নামে এক যুবক মারা গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১
ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১

নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা শাহাজান (৬৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন Read more

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, আশা তানজিদের
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, আশা তানজিদের

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লজ্জ্বাজনকভাবে হেরেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভালো শুরু পায় বাংলাদেশ। তবে ব্যাটারদের Read more

আসিয়ান ফোরামের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা
আসিয়ান ফোরামের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা

আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৯ জুলাই) Read more

কুড়িগ্রাম সীমান্তে আকাশে রহস্যময় উজ্জ্বল রেখা
কুড়িগ্রাম সীমান্তে আকাশে রহস্যময় উজ্জ্বল রেখা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট এলাকার আকাশে হঠাৎ এক রহস্যময় সাদা-লাল রেখা দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার Read more

জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল
জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে Read more

ক্যাম্পে ঠাঁই নেই, কক্সবাজারে নতুন করে আরও ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা
ক্যাম্পে ঠাঁই নেই, কক্সবাজারে নতুন করে আরও ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত, সহিংসতা ও চরম খাদ্যসংকটের ফলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল থামছে না। গত দেড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন