আলেয়া বেগম (৬০) নামের এক বিধবা নারীর অর্ধগলিত লাশ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উদ্ধারের পর ওইদিন দুপুরে মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি রোডের একটি বসত বাড়িতে।তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, বিধবা নারীকে হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রহস্যজনক হত্যাকান্ডের ক্লু উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছেন। অপরদিকে প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছেন দুইদিন আগে ওই বিধবা নারীকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা। ধারনা করা হচ্ছে হত্যাকান্ডের আগে বিধবা ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। রহস্যজনক এ হত্যাকান্ডের পর পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তিন সন্তানের জননী আলেয়া বেগম ওই এলাকার মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী। নিহত আলেয়া বেগমের প্রতিবেশী ভিআইপি রোডের বাসিন্দা আব্দুর রব গোমস্তার স্ত্রী আফসানা বেগম জানিয়েছেন, আলেয়া বেগমের একমাত্র ছেলে মাহতাব হোসেন কর্মের সুবাধে ঢাকায় থাকেন। দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর তারা তাদের শ্বশুর বাড়িতে থাকেন। যে কারণে আলেয়া বেগম একাই বাসায় থাকতেন।আফসানা বেগম আরও বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে আলেয়া বেগমকে খুঁজতে গিয়ে দেখতে পাই ঘরের দরজা খোলা। ঘরের মধ্যের ফ্লোরে উলঙ্গ অবস্থায় আলেয়া বেগমের মরদেহ পরে রয়েছে। এ সময় তিনি ডাকচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে উজিরপুর ও বানারীপাড়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) একরামুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ Read more

ডাকসু নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন
ডাকসু নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাদের ঠিকানায় খুঁজে পায়নি পুলিশ। Read more

বরিশালে চলন্ত অবস্থায় বিআরটিসি বাসে আগুন
বরিশালে চলন্ত অবস্থায় বিআরটিসি বাসে আগুন

বরিশালের উজিরপুরে চলন্ত অবস্থায় একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ড টোল Read more

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় আসবেন।বিস্তারিত আসছে......এফএস

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন