জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর তালিকায় চার রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করেছে সরকার। যাদের মধ্যে বিএনপির দুইজন, জামায়াতের একজন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন নেতা রয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একা‌ডে‌মি‌তে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।তৌহিদ হোসেন জানান, ‘আমাদের প্রতিনিধিদলে এবার চারজন রাজনীতিবিদ যাচ্ছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতের আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।’তবে এর বাইরে প্রধান উপদেষ্টার বহরে মোট কতজন সফরসঙ্গী হবেন তা জানাননি পররাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর তালিকায় রাজনীতিবিদ রাখার কারণ জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা করা হয়েছে, কারণ আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি, যেখানে রাজনীতিবিদদের কাছে দেশের সার্বিক পরিচালনার ভার যাচ্ছে। সেই হিসেবে আমরা তাদের প্রতিনিধিদলে রেখেছি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফোনের স্টোরেজ এক ক্লিকেই স্টোরেজ ক্লিয়ার করবে হোয়াটসঅ্যাপ
ফোনের স্টোরেজ এক ক্লিকেই স্টোরেজ ক্লিয়ার করবে হোয়াটসঅ্যাপ

কমবেশি সবাই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিওসহ বড়-ছোট ফাইল আদান-প্রদান করেন। এসব ছবি, ভিডিও, ফাইল জমা হতে থাকে ফোনের Read more

বিরামপুরে এতিম শিশুদের সঙ্গে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
বিরামপুরে এতিম শিশুদের সঙ্গে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে এতিম শিশুদের সঙ্গে আলোচনা সভা, কেক কাটা Read more

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত

নারী বিষয়ক সংস্কার কমিশন তার প্রতিবেদন দেয়ার পরপরই এর বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয় ইসলামপন্থী দলগুলো। তৎপর হয় হেফাজতে Read more

মাকে নিয়ে সু চির ছেলের মন্তব্যের পর যা জানালো জান্তা
মাকে নিয়ে সু চির ছেলের মন্তব্যের পর যা জানালো জান্তা

মা কবে মারা গেলেন, সেই বিষয়ে হয়তো জানতেও পারবো না বলে মিয়ানমারের কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ছেলে Read more

বাবা-মায়ের কবরে শায়িত হলেন সংগীতশিল্পী ফরিদা পারভীন
বাবা-মায়ের কবরে শায়িত হলেন সংগীতশিল্পী ফরিদা পারভীন

কুষ্টিয়ায় বাবা-মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন লোক সংগীতের শিল্পী ফরিদা পারভীন। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর Read more

নেপালের মতো পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক দিলেন সাবেক বিজেপি এমপি
নেপালের মতো পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক দিলেন সাবেক বিজেপি এমপি

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিংয়ের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যটিতে নেপালের মতো পরিস্থিতি তৈরি হওয়া উচিত বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন