সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে বুধবার রাষ্ট্রীয় সফরে রিয়াদে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শাহবাজ এই সফরকালে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পাকিস্তান-সৌদি আরব সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এআরওয়াই নিউজ।প্রতিবেদন বলা হয়, উভয় দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বিভিন্ন খাতে যৌথ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক ইতিহাসসমৃদ্ধ, যা বিশ্বাস, মূল্যবোধ ও আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। কূটনীতিকদের মতে, শাহবাজ শরিফের এই সফর দুই দেশের নেতৃত্বকে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের সুযোগ করে দেবে।এই সফরের আগে প্রধানমন্ত্রী শাহবাজ দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক সম্মেলনে যোগ দেন, যা ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় আহ্বান করা হয়েছিল।সৌদি সফর শেষে শাহবাজ শরিফ যুক্তরাজ্যে যাবেন। সেখানে তিনি ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করবেন।আগামী ২১ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি ২২ সেপ্টেম্বর ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চবি ছাত্রলীগ থেকে শিবির সভাপতি: বিতর্কিত আসন বণ্টনে ভিপি প্রার্থী নিয়ামত
চবি ছাত্রলীগ থেকে শিবির সভাপতি: বিতর্কিত আসন বণ্টনে ভিপি প্রার্থী নিয়ামত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বরাদ্দের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতেই আসন দেওয়া হওয়ার কথা। তবে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে এর Read more

দর্শনায় কনস্টেবলের ঝুলন্ত লাশ: পুলিশের মধ্যেই হত্যার অভিযোগ 
দর্শনায় কনস্টেবলের ঝুলন্ত লাশ: পুলিশের মধ্যেই হত্যার অভিযোগ 

চুয়াডাঙ্গা দর্শনার ইমিগ্রেশন ভবন থেকে পুলিশ কনস্টেবল শামিম রেজা সাজুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সাত সহকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের Read more

ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পলাতক স্বামী
ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পলাতক স্বামী

চট্টগ্রামের বাঁশখালীতে মিনু আক্তারকে (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে নিহতের স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার বাহারছড়া Read more

গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ
গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

বরিশালের গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের পদত্যাগ ও টেস্ট বাণিজ্য, দুর্নীতি এবং অবহেলার প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন Read more

লোডশেডিংয়ের যাঁতাকলে ধুঁকছে নগর ও গ্রাম
লোডশেডিংয়ের যাঁতাকলে ধুঁকছে নগর ও গ্রাম

আধুনিক সভ্যতার প্রধান চালিকাশক্তিই বিদ্যুৎ। এটি আমাদের জীবনের নিত্য দিনের সহচর। তবে বর্তমানে রাজধানী ঢাকাসহ গোটা বাংলাদেশে বিদ্যুৎ সংকটে সৃষ্ট Read more

বদলির পরও নাগরপুরে বহাল তবিয়তে প্রকৌশলী শহিদুল!
বদলির পরও নাগরপুরে বহাল তবিয়তে প্রকৌশলী শহিদুল!

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম খানকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বদলির আদেশ জারি হলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন