মা কবে মারা গেলেন, সেই বিষয়ে হয়তো জানতেও পারবো না বলে মিয়ানমারের কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ছেলে উদ্বেগ প্রকাশের পরদিন দেশটির জান্তা সরকার প্রতিক্রিয়া জানিয়েছে। মঙ্গলবার জান্তার এক বিবৃতিতে বলা হয়েছে, আটক সাবেক নেত্রী অং সান সু চি ‍সুস্থ আছেন।এর আগে, সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সুচির ছেলে কিম আরিস বলেছিলেন, ৮০ বছর বয়সী মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি খুব কম তথ্য পাচ্ছেন এবং আশঙ্কা করছেন—তিনি হয়তো জানতেই পারবেন না, মা কবে মারা গেলেন।রয়টার্সকে তিনি বলেছেন, মায়ের সঙ্গে তিনি বছরের পর বছর ধরে যোগাযোগ করতে পারছেন না। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে সু চি নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার হৃদ্‌যন্ত্র, হাড় ও মাড়ির সমস্যার বিষয়ে কেবল বিচ্ছিন্ন এবং পরোক্ষ কিছু তথ্যই তিনি পেয়েছেন। মিয়ানমারের এই নেত্রী রাজধানী নেইপিদোতে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হয়।সাক্ষাৎকারে কিম আরিস বলেন, ‘‘তার মায়ের বিভিন্ন ধরনের অসুস্থতা রয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে তাকে কেউ দেখেনি। তার আইনজীবীদের সঙ্গেও যোগাযোগের অনুমতি দেওয়া হয়নি। পরিবার তো দূর। আমার জানা মতে, তিনি ইতোমধ্যে মারা গেছেন—এমনও হতে পারে।’’২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অস্থিতিশীলতা চলছে। সামরিক ওই অভ্যুত্থান মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহের সূচনা করেছে; যা দেশটির বিস্তীর্ণ অঞ্চলেও ছড়িয়ে পড়েছে।নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে সু চিকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে সামরিক জান্তা নিয়ন্ত্রিত মিয়ানমারের আদালত। যদিও মিয়ানমারের গণতন্ত্রপন্থী এই নেত্রী তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।জান্তা-নিয়ন্ত্রিত মিয়ানমার ডিজিটাল নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ডাও অং সান সু চি ভালো আছেন। সাবেক নেত্রীর ক্ষেত্রে সম্মানসূচক শব্দ ব্যবহার করা হলেও বিবৃতিতে তার শারীরিক অবস্থার কোনও প্রমাণ কিংবা বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।জান্তার এই বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে কিম আরিসের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।আরিস বলেন, ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কয়েক ধাপের নির্বাচন তার মায়ের দুর্দশা লাঘবের একটি সুযোগ এনে দিতে পারে। যদিও বহু বিদেশি সরকার এই নির্বাচন সামরিক শাসনকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে সাজানো বলে প্রত্যাখ্যান করেছে।তিনি বলেন, ভোটের আগে সমালোচকদের শান্ত করতে সামরিক বাহিনী সু চিকে মুক্তি বা গৃহবন্দী করতে পারে—এমন প্রত্যাশা করছেন তিনি। তবে জান্তা অভিযোগ করে বলেছে, আরিস নির্বাচন বানচালের চেষ্টা করছেন—যা ২০২০ সালের পর প্রথম সাধারণ নির্বাচন; সে সময় সামরিক বাহিনী সু চির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলে।বিবৃতিতে বলা হয়, মিয়ানমারে শিগগির অনুষ্ঠিতব্য অবাধ ও সুষ্ঠু বহুদলীয় সাধারণ নির্বাচনকে ব্যাহত করার জন্য এই মনগড়া গল্প সময়মতো সাজিয়ে ছড়ানো হয়েছে। মিয়ানমারের সবচেয়ে বড় রাজনৈতিক দল সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এখনও বিলুপ্ত রয়েছে এবং অন্য কয়েকটি জান্তাবিরোধী রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।সূত্র: রয়টার্স।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা
এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা

সম্প্রতি বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবর ঘিরে; উত্তাল হয়ে উঠেছিল পুরো পাকিস্তান। এবার Read more

ওয়েস্ট ইন্ডিজের সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন
ওয়েস্ট ইন্ডিজের সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই এবার শুরু হবে ছোট ফরম্যাটের লড়াই। সেই টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য Read more

কালিয়াকৈরে পৃথক অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার
কালিয়াকৈরে পৃথক অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার কালামপুর এলাকা ও বিভিন্ন স্থানে Read more

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী
জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পার্টির Read more

বিভাগের দাবিতে উত্তাল কুমিল্লা, রাজপথ কাঁপাল হাজারো জনতা
বিভাগের দাবিতে উত্তাল কুমিল্লা, রাজপথ কাঁপাল হাজারো জনতা

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে আবারও রাজপথে নেমেছে কুমিল্লার সাধারণ মানুষ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী Read more

ভারত-পাকিস্তানকে ‘সংলাপে’র আহ্বান জানাল যুক্তরাজ্য
ভারত-পাকিস্তানকে ‘সংলাপে’র আহ্বান জানাল যুক্তরাজ্য

কমনওয়েলথ সদস্য রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘সংলাপ এবং ‘উত্তেজনা প্রশমনের’ জোরালো আহ্বান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন