কমবেশি সবাই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিওসহ বড়-ছোট ফাইল আদান-প্রদান করেন। এসব ছবি, ভিডিও, ফাইল জমা হতে থাকে ফোনের স্টোরেজে। ফলে অল্পদিনেই ফোনের স্টোরেজ ভরে যায়। তখন বাধে বিপত্তি। জরুরি কোনো কিছু আর সেভ করা যায় না।এবার এই সমস্যার সমাধান আনলো হোয়াটসঅ্যাপ। এখন থেকে ফোনের স্টোরেজ সামলাবে হোয়াটসঅ্যাপ। এবার এক এমন ফিচারের দেখা মিলল যার সাহায্যে ব্যবহারকারীরা চ্যাট ও ফোনের স্টোরেজ ম্যানেজ করতে পারবে।ফিচারটির আসার পর স্ক্রিনে এমন এক অপশন দিচ্ছে, যার সাহায্যে ব্যবহারকারীরা সোজাসুজি ডাটা ও স্টোরেজ সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন এবং তা নিয়ন্ত্রণও করতে পারবেন। অর্থাৎ হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ব্যবহারকারীদের চ্যাটে প্রাপ্ত বড় ফাইলগুলো দেখতে, বাছাই করতে এবং ডিলিট করার অনুমতি দেবে।ব্যবহারকারীরা এখন মিডিয়া দ্রুত ফাইল খুঁজতে গিয়ে নানা বিকল্প পাবেন। এর মধ্যে সবচেয়ে নতুন, সবচেয়ে পুরোনো ও বৃহত্তম ফাইল, এইভাবে নিজের পছন্দমতো বেছে নিতে পারবেন তারা। ফলে চ্যাটের মধ্যে কোন ফাইলগুলো সবচেয়ে বেশি স্টোরেজ দখল করছে তা নির্ধারণ করা যাবে সহজেই।প্রথমে অ্যান্ড্রয়েডের ২.২৫.৩১.১৩-এর পরে আইওএসেও এসে গিয়েছে। আপাতত এই আপডেট বিটাতেই পাওয়া যাচ্ছে এবং দ্রুতই তা সব ব্যবহারকারীদের জন্য চালু হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর তুহিন শেখ (১৪) নামে এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (০৪ মে) Read more

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানি প্রশাসকের হাতে চলে গেছে। এসব সম্পদ বিক্রি করে তার দায়দেনা Read more

জাপানের ইতিহাসে ‘সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট’ অনুমোদন
জাপানের ইতিহাসে ‘সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট’ অনুমোদন

চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইতিহাসের ‘সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট’ অনুমোদন দিয়েছে জাপান সরকার। ২০২৬ অর্থবছরের জন্য ৯ দশমিক ০৪ ট্রিলিয়ন Read more

হাজারীহাট স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
হাজারীহাট স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

নোয়াখালী কোম্পানীগঞ্জে 'হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশন' এর শুভ সূচনা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে৷সোমবার Read more

বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান
বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান

জাপান কর্তৃপক্ষ এবং দেশটির ব্যবসায়ীরা দেশের ক্রমবর্ধমান কর্মী ঘাটতি মেটাতে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে ১ লাখ কর্মী নিয়োগের Read more

প্রেমিকার সঙ্গে অভিমান, লালবাগে স্কুলছাত্রের আত্মহত্যা
প্রেমিকার সঙ্গে অভিমান, লালবাগে স্কুলছাত্রের আত্মহত্যা

রাজধানীর লালবাগের পোস্তা এলাকার বাসা থেকে ফারহান রহমান জিহাদ নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমঘটিত কারণে সে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন