নেপালে জেন-জিদের বিক্ষোভে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের পরিবারকে ১০ লাখ নেপালি রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।দ্য হিমালয়ান টাইমস জানায়, রবিবার আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন সুশীলা কারকি। দায়িত্ব নেওয়ার আগে তিনি শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। দায়িত্বগ্রহণের প্রথমদিনই বিক্ষোভে হতাহতদের সহায়তার সিদ্ধান্তে স্বাক্ষর করেন সুশীলা। সরকারের সিদ্ধান্ত মতে, ১৩৪ জন বিক্ষোভকারী ও পুলিশের ৫৭ জন সদস্যকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ ছাড়া, বিভিন্ন মন্ত্রণালয়কে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা ৭২ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ৫৯ জন বিক্ষোভকারী, ১০ জন বন্দি ও তিনজন পুলিশ সদস্য।গত শুক্রবার শপথ নেন সুশীলা কারকি। তিনি সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি। নেপালেরও প্রথম নারী প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের আগে গতকাল শনিবার তিনি আহতদের খোঁজখবর নিতে কাঠমান্ডুর হাসপাতালে যান। শপথ নেওয়ার পর সুশীলা কারকিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন দেশের সরকার প্রধানরা শুভেচ্ছা জানিয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়া অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা
ব্রাহ্মণবাড়িয়া অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে আওয়ামী লীগ ও যুবদল নেতার নেতৃত্বে মাইনুদ্দীন রুবেল নামে এক সাংবাদিকের Read more

বিকাশের আটাশ লক্ষ টাকা নিয়ে উধাও, কুয়াকাটায় হোটেলে আটক
বিকাশের আটাশ লক্ষ টাকা নিয়ে উধাও, কুয়াকাটায় হোটেলে আটক

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর আঠাশ লক্ষ টাকাসহ আত্মগোপনে থাকা ডিস্ট্রিবিউশন সেলস অফিসার সোহেল আরমান (৩০) কে পটুয়াখালীর কুয়াকাটা থেকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৫ Read more

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক। এতে সড়কের Read more

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যকার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস থেকে এ Read more

তারেক রহমানকে দেখতে যাওয়ার পথে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
তারেক রহমানকে দেখতে যাওয়ার পথে  ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকার উদ্দেশ্যে তারেক রহমানকে দেখতে রওয়ানা দেওয়ার পথে ভোলায় নিজ বাসার সামনে নৃশংসভাবে খুন হয়েছেন সিফাত হাওলাদার (২৮) নামের এক Read more

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ
স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

উখিয়া শরণার্থী শিবিরগুলোতে ঘটছে একেরপর এক খুন। খুনের শহরেই হিসাবেই পরিচিত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। গত সাপ্তাহে একটি খুনের ঘটনার রেস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন