মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর আঠাশ লক্ষ টাকাসহ আত্মগোপনে থাকা ডিস্ট্রিবিউশন সেলস অফিসার সোহেল আরমান (৩০) কে পটুয়াখালীর কুয়াকাটা থেকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে কুয়াকাটার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তাকে আটক করা হয়।  সোহেল আরমান ঢাকার সাভার এলাকার মোঃ জালাল উদ্দিন এর ছেলে। সে আশুলিয়া থানায় একটি বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) পদে  চাকরি করতো। । জানা গেছে,  গত ১৭ এপ্রিল সকালে সে আশুলিয়া বিকাশ অফিস থেকে বিশ লক্ষ টাকা ক্যাশ ও বিকাশ এজেন্টদের কাছ থেকে আট লক্ষ টাকাসহ মোট আটাশ লক্ষ টাকা নিয়ে আত্মগোপন চলে যান। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন এলাকায় লোকেশন ট্র্যাক করে খুঁজতে থাকে। গতকাল ২৪ এপ্রিল সোহেল কুয়াকাটায় এসে একটি অভিজাত হোটেলে কক্ষ ভাড়া নিয়ে রাত্রি যাপন করে এবং কুয়াকাটার এক অটো চালকের সাথে মোবাইলে যোগাযোগ করে আবার মোবাইল বন্ধ করে রাখেন। পরবর্তীতে প্রশাসন তার মোবাইল ট্র্যাক করে কুয়াকাটার সেই অটোচালকের সাথে যোগাযোগ করে এবং তার দেয়া তথ্যমতে কুয়াকাটার আবাসিক হোটেল থেকে আরমানকে আটক করতে সক্ষম হয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানায়, সোহেল আরমান একা অফিসিয়াল কাজে এসেছে বলে আমাদের একটি কক্ষ ভাড়া করেন। তার এনআইডিসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার কাছে কক্ষ ভাড়া দেওয়া হয়েছে। এদিকে অভিযুক্ত সোহেল আরমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে টাকা নিয়ে উদাও হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন। আশুলিয়া থানার এসআই আশরাফুল হাসান বলেন, গ্রেফতারকৃত সোহেল অত্যন্ত চালাক প্রকৃতির লোক। বারবার গন্তব্য পরিবর্তন করার কারণে তাকে গ্রেফতার করতে একটু বিলম্ব হয়েছে। তার বিরুদ্ধে মোটা অংকের টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাম্য হত্যা মামলায় তিনজন গ্রেফতার, সন্তোষে পরিবার
সাম্য হত্যা মামলায় তিনজন গ্রেফতার, সন্তোষে পরিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের গত মঙ্গলবার রাতে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। Read more

মিরসরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
মিরসরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে সাইদুল হক সুমন নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত Read more

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বৃহস্পতিবার (২৬ মার্চ) Read more

হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা
হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

সৌদি আরবের মক্কায় শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ৮ তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয় হজের Read more

জনসম্মুখে ধূমপান করায় পিয়নকে জরিমানা, সাব-রেজিস্ট্রার কর্মকর্তাকে সতর্ক
জনসম্মুখে ধূমপান করায় পিয়নকে জরিমানা, সাব-রেজিস্ট্রার কর্মকর্তাকে সতর্ক

গাজীপুরের কালিয়াকৈরে জনসম্মুখে ধূমপান করার অপরাধে সাব-রেজিস্ট্রার অফিসের পিয়নসহ পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রার Read more

হার্ড রকে হতাশ রিয়াল, পেনাল্টি মিসে জয়ের সুযোগ হাতছাড়া
হার্ড রকে হতাশ রিয়াল, পেনাল্টি মিসে জয়ের সুযোগ হাতছাড়া

যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল-হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন