গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট লেগে যায়। ফলে, ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।  শ্রমিকরা জানান, দুই মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও তারা বিষয়টি সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করেননি। সেজন্য বাধ্য হয়ে তারা মহাসড়কে নেমেছেন।এ দিকে, অবরোধের পর হাইওয়ে ও শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার একাধিক চেষ্টা করেন। একপর্যায়ে বেলা ১২টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে শ্রমিকদের বকেয়া পরিশোধের ব্যবস্থার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।মাওনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, সকাল ১০টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন  শ্রমিকরা। বেলা ১২টার দিকে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেছেন মেহের আফরোজ শাওনের মা
মারা গেছেন মেহের আফরোজ শাওনের মা

জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। Read more

হাতি রক্ষায় সচেতনতামূলক ক্যাম্প, আনোয়ারায় বৈদ্যুতিক ফাঁদ উদ্ধার
হাতি রক্ষায় সচেতনতামূলক ক্যাম্প, আনোয়ারায় বৈদ্যুতিক ফাঁদ উদ্ধার

পৃথিবীর বিলুপ্তপ্রায় প্রাণীগুলোর মধ্যে হাতি অন্যতম। এ প্রাণী রক্ষায় এবার মাঠে নেমেছে বনবিভাগ। হাতিকে বিরক্ত না করা ও হত্যা রোধে Read more

ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতা
ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের হাতে ধানের শীষ আকৃতির প্লাস্টিকের Read more

শাহজালালে ভয়াবহ আগুন, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি
শাহজালালে ভয়াবহ আগুন, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি

শাহজালালে ভয়াবহ আগুন, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজিহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন প্রায় ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে Read more

ইসরায়েল পরাজয়ের মুখে পড়লে যুদ্ধে নামব: উগান্ডার সেনাপ্রধান
ইসরায়েল পরাজয়ের মুখে পড়লে যুদ্ধে নামব: উগান্ডার সেনাপ্রধান

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ উত্তেজনার মধ্যে এক বিস্ফোরক মন্তব্য করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন