উখিয়া শরণার্থী শিবিরগুলোতে ঘটছে একেরপর এক খুন। খুনের শহরেই হিসাবেই পরিচিত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। গত সাপ্তাহে একটি খুনের ঘটনার রেস যেতে না যেতে পুনরায় ঘটেছে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী’ খুনের ঘটনা। এই ঘটনার খবর পেয়ে তৎক্ষনাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ৮ টার দিকে  উখিয়া উপজেলার ১৯নং রোহিঙ্গা ক্যাম্প এ/৭ ব্লকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যানুযায়ী,  নিহত রেহেনা (২৯) কে নিজের ঘরে বাকবিতন্ডার একপর্যায়ে স্বামী নুরুল ইসলাম (৩১) উপর্যুপরি ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।খবর পেয়ে ৮ এপিবিএনের একটি টহল টিম  ঐ ব্লকের বাসিন্দা আব্দুস শুক্কুরের পুত্র নুরুল ইসলামকে আটক করেন।নুরুল ইসলামের এক প্রতিবেশী জানান, রেহেনা অন্য এক পুরুষের সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকায় তার স্বামী ক্ষিপ্ত ছিলো। হয়তো এসবের জেরে এ ঘটনা সংঘটিত হয়।উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরকীয়ার জেরে তৈরি হওয়া পারিবারিক কলহ। এঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যাকাণ্ডের অন্যতম আসামি এবি পার্টির নেতা ইউনুস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। শনিবার Read more

বৃষ্টি আর কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি আর কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এলেও সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। আজ ভোরে থেকে ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি হতে পারে। Read more

যশোরে সবজির রাজ্যে বিষের গন্ধ: বিকেলে স্প্রে, ভোরে বাজারজাত
যশোরে সবজির রাজ্যে বিষের গন্ধ: বিকেলে স্প্রে, ভোরে বাজারজাত

শাক-সবজি উৎপাদনে দেশসেরা যশোর। এখানকার ৩৩ প্রকারের সবজি ছড়িয়ে পড়ছে সারাদেশে। সবজির রাজ্য যশোরে উৎপাদিত সবজিতে এখন বিষের ছড়াছড়ি। পোকা-মাকড় Read more

লোহগাড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
লোহগাড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবাসহ মনসুর আলী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় মাদক Read more

‘তেল বিক্রির টাকা দিয়ে শুধু যুক্তরাষ্ট্রের পণ্য কিনবে ভেনেজুয়েলা’
‘তেল বিক্রির টাকা দিয়ে শুধু যুক্তরাষ্ট্রের পণ্য কিনবে ভেনেজুয়েলা’

তেল বিক্রির অর্থ দিয়ে ভেনেজুয়েলা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তৈরি পণ্যই কিনবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন