রাজশাহীর বাঘা উপজেলায় আকলিমা বেগম (২৫) নামে এক নারী একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিয়েছেন স্বাভাবিক প্রসবের মাধ্যমে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। তবে জন্মের মাত্র তিন ঘণ্টা পরই তিন নবজাতকের মৃত্যু হয়। মা বর্তমানে সুস্থ রয়েছেন। আকলিমা বেগম বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের গার্মেন্টস শ্রমিক সোহেল রানার স্ত্রী। মাত্র ৬ মাস গর্ভকালীন অবস্থায় এই সন্তান প্রসব হয় এবং এটি ছিল দম্পতির প্রথম সন্তান। আকলিমার ভাই ও পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম জানান, প্রসব বেদনা উঠলে সকাল সাড়ে ১১টায় তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার ছাড়াই তিন কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এই খবরে পরিবারে আনন্দের বন্যা বয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। জন্মের পরই নবজাতকদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। ভর্তি করা হয় ২৬ নম্বর ওয়ার্ডে। কিন্তু দুপুর আড়াইটার দিকে এক এক করে তিন নবজাতকই মৃত্যুবরণ করে। মা আকলিমা বর্তমানে রামেক হাসপাতালের মডার্ন লেবার কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান বলেন, ‘গর্ভকালীন পরীক্ষায় তিনটি শিশুর উপস্থিতি নিশ্চিত হওয়ায় আমরা স্বাভাবিক প্রসবের জন্য প্রস্তুতি নিই। তিনজন চিকিৎসক ও দুইজন সিনিয়র নার্সের সমন্বয়ে অস্ত্রোপচার ছাড়াই সফলভাবে ডেলিভারি করানো সম্ভব হয়েছে। এটি চিকিৎসার ক্ষেত্রে একটি অর্জন হলেও নবজাতকদের মৃত্যুর খবরে আমরা মর্মাহত।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বনের কাঠ পাচারে ব্যস্ত রাঙ্গুনিয়া, চাঁদের গাড়ি এখন পাচারের যান
বনের কাঠ পাচারে ব্যস্ত রাঙ্গুনিয়া, চাঁদের গাড়ি এখন পাচারের যান

রাঙ্গুনিয়ার অন্যতম ব্যস্ত সড়ক যেন এখন অবৈধ কাঠ পাচারের নিরাপদ করিডোরে পরিণত হয়েছে। দিন–রাত অবিরাম ছুটে চলা দ্রুতগতির অবৈধ ‘চাঁদের Read more

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান Read more

মাদারীপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা
মাদারীপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা

বৈদেশিক মুদ্রা অর্জনকারী ও বিদেশের মাটিতে  দেশের সম্মান  সম্মুত রাখায় সামাজিক সংগঠন ঐকতান মাদারীপুর এর পক্ষ থেকে তিনজন প্রবাসীকে সংবর্ধনা Read more

ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা
ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা

ঈদে টানা ১০ দিনের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বা স্থবির হবে না বলে মন্তব্য করেছেন অর্থ Read more

উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ
উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের জনতার হাট সাগরপাড় রাস্তার উপর নির্মিত ব্রিজটি ১৩ বছরেও নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। নির্মাণের ১ Read more

পাঁচবিবিতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড
পাঁচবিবিতে  মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার বাগজানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন