কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের জনতার হাট সাগরপাড় রাস্তার উপর নির্মিত ব্রিজটি ১৩ বছরেও নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। নির্মাণের ১ বছর পরে ব্রহ্মপুত্র নদের বন্যার পানির তীব্র স্রোতে ব্রিজের নিচের অংশের মাটি সরে গিয়ে ব্রিজটি দেবে যায়। ফলে ওই সড়কে দিয়ে যাতায়াতকারী হাজার হাজার মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতার হাট সাগরপাড় সড়কের উপর নির্মিত ব্রিজটি দীর্ঘ ১৩ বছরে সংস্কার বা পুনঃনির্মাণ কাজ হয়নি। ফলে জনতার হাট, বুড়াবুড়ী বাজার, বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদ, বুড়াবুড়ী কমিউনিটি ক্লিনিক, বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয়, জোবাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনতার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, ক্লিনিকে সেবা নিতে আসা রোগিসহ ওই এলাকার হাজার হাজার মানুষের যাতায়াত ও মালামাল পরিবহনসহ নানা প্রয়োজনীয় কাজে উলিপুর শহরে আসা যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে।স্থানীয় ইউপি সদস্য কাইয়ুম সরকার বলেন, ভাঙা রাস্তার কারণে প্রায় ৪ কিলোমিটার রাস্তা ঘুরে শহরে যেতে হয়।জনতার হাট উচ্চ বিদ্যালয় ও বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ ও আইয়ুব আলী বলেন, শুকনো মৌসুমে ব্রিজের পাশের ফসলি জমির আল দিয়ে শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সকলে চলাফেরা করলেও বর্ষা মৌসুমে যাতায়াতের কোন উপায় থাকে না।বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার এরশাদ বলেন, ব্রিজটি মুল সড়ক থেকে দীর্ঘদিন যাবৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসারসহ সকলকে একাধিকবার লিখিত ভাবে জানানো হয়েছে। কিন্তু কোন আশানুরুপ কাজ হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন ২০১৩/২০১৪ অর্থ বছরে ২৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণকারী প্রতিষ্ঠান হামিদ ট্রেডার্স ঢাইল ব্রিজের কাজ সম্পন্ন করে। কিন্তু ব্রহ্মপূত্র নদের বন্যার পানির তীব্র স্রোতে নিচের অংশের মাটি সরে গিয়ে ব্রিজটি দেবে যায়। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার বলেন, পুরোনো দেবে যাওয়া ব্রিজটি নিলামে বিক্রি অথবা অপসারণের পর ওই স্থানে নতুন ব্রিজ নির্মাণ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯৮ শতাংশ ভোট পেয়ে আবারও তানজানিয়ার প্রেসিডেন্ট হলেন সামিয়া
৯৮ শতাংশ ভোট পেয়ে আবারও তানজানিয়ার প্রেসিডেন্ট হলেন সামিয়া

তানজানিয়ায় নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিয়া সুলুহু হাসান। বুধবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। কিন্তু এতে Read more

দুর্গম চরেই থ্যাকি, বর্ষা মৌসুমে হামারগুলার সেই কষ্ট বাহে
দুর্গম চরেই থ্যাকি, বর্ষা মৌসুমে হামারগুলার সেই কষ্ট বাহে

কি কমু বাহে! বর্ষা মৌসুমে ধরলা-বারোমাসিয়া নদীতে পানি বেড়ে যাওয়ায় হামার দুঃখের শ্যাষ নেই। আজ থেকে ১৫/২০ দিন থেকে হামারগুলার Read more

নওগাঁয় বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে ভবন নির্মাণের অভিযোগ
নওগাঁয় বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে ভবন নির্মাণের অভিযোগ

নওগাঁ শহরের হাট নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে পৌরবিধি ও বিল্ডিং কোড অমান্য করে সমগ্র সীমানা ব্লক করে বহুতল Read more

খাগড়াছড়িতে তিনদিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
খাগড়াছড়িতে তিনদিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

খাগড়াছড়িতে "জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫। আগামী শুক্রবার Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘন্টা পর ফেরি চলাচল শুরু
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন