রাঙ্গুনিয়ার অন্যতম ব্যস্ত সড়ক যেন এখন অবৈধ কাঠ পাচারের নিরাপদ করিডোরে পরিণত হয়েছে। দিন–রাত অবিরাম ছুটে চলা দ্রুতগতির অবৈধ ‘চাঁদের গাড়ি’তে করে পাচার হচ্ছে বনের মূল্যবান কাঠ। এসব কাঠের বড় একটি অংশ ব্যবহৃত হচ্ছে এলাকার অবৈধ ইটভাটার জ্বালানি হিসেবে, যা পরিবেশ ধ্বংসের নতুন মাত্রা যোগ করছে।স্থানীয়দের ভাষ্যমতে, বনবিভাগের চোখের সামনেই এই পাচার কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বরং অভিযোগ উঠেছে, নিয়মিত মাসোহারার বিনিময়ে পাচারকারীদের নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দেওয়া হচ্ছে। বিশেষ করে পোমরা বনবিভাগ ফাঁড়ির চেকপোস্টে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে দরকষাকষির মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের।জানা গেছে, মূল্যবান সেগুন কাঠ, বিভিন্ন প্রজাতির গাছ, বাঁশ এমনকি কাঠের আসবাবপত্রও কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই এই চেকপোস্ট অতিক্রম করছে। মাঝে মধ্যে দু–একটি কাঠবোঝাই গাড়ি আটক করা হলেও তা লোক দেখানো অভিযান বলেই মনে করছেন স্থানীয়রা। কারণ রাতের অন্ধকার নামলেই শত শত অবৈধ কাঠের গাড়ি অনায়াসে সড়ক পার হয়ে যায়।এই অবৈধ চাঁদের গাড়িগুলো শুধু বন উজাড়ের জন্যই দায়ী নয়, সড়কে প্রাণহানির ঝুঁকিও বাড়িয়ে তুলেছে। দ্রুতগতির এসব গাড়ির ধাক্কায় রাঙ্গুনিয়ায় একাধিকবার প্রাণহানির ঘটনা ঘটেছে। কয়েক বছর আগে একজন সাংবাদিকও এমন একটি অবৈধ কাঠবোঝাই চাঁদের গাড়ির ধাক্কায় নিহত হন যা এখনো এলাকাবাসীর মনে গভীর ক্ষত হয়ে আছে।এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা রিয়াজুর রহমান বলেন, “আর কোনো অবৈধ কাঠ পাচার করতে দেওয়া হবে না। মাসোহারার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”তবে স্থানীয়দের দাবি, মাসোহারার বিষয়টি এখন আর গোপন নয় বরং অনেকটা প্রকাশ্যেই আদায় করা হয়। বনবিভাগের নিরব ভূমিকার সুযোগে একদিকে উজাড় হচ্ছে বনাঞ্চল, অন্যদিকে ইটভাটায় কাঠ পোড়ানোর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য।এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, অবৈধ কাঠ পাচার, চাঁদের গাড়ির দৌরাত্ম্য এবং বনবিভাগের কথিত নিরবতার বিষয়টি খতিয়ে দেখতে দ্রুত নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।নেজাম উদ্দীন/এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা : ফজলুর রহমান
জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা : ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির আলোচিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা। Read more

পরিত্যক্ত জমি এখন দৃষ্টিনন্দন খেলার মাঠ
পরিত্যক্ত জমি এখন দৃষ্টিনন্দন খেলার মাঠ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে যাত্রা শুরু হলো একটি নিজস্ব ও সুপরিসর খেলার মাঠের। ১৬ ডিসেম্বর মহান Read more

উ. কোরিয়ার নির্বাচনে প্রায় শতভাগ ভোটে জয়ী হলেন কিম
উ. কোরিয়ার নির্বাচনে প্রায় শতভাগ ভোটে জয়ী হলেন কিম

উত্তর কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে কিম জং উনের দল। গত ১৫ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি Read more

ঈদের ছুটির পর মিরপুরে অনুশীলনে টাইগাররা
ঈদের ছুটির পর মিরপুরে অনুশীলনে টাইগাররা

যখন দেশজুড়ে ফুটবল ঘিরে তুমুল উত্তেজনা, তখন ঈদের ছুটি শেষে নিঃশব্দেই অনুশীলনে ফিরলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। আসন্ন শ্রীলঙ্কা Read more

দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৪৪ জন হাসপাতালে ভর্তি Read more

বেনাপোলে ৮ লাখ টাকার ভারতীয় হোমিও ওষুধ আটক
বেনাপোলে ৮ লাখ টাকার ভারতীয় হোমিও ওষুধ আটক

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ আটক করেছে বিজিবি। এ সময় কাউকে আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন