আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বছর মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানি অনুমোদন (ইপি) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে রপ্তানিকারকদের কাছ থেকে ইলিশ মাছ রপ্তানির জন্য আবেদন চাওয়া হয়। ১১ সেপ্টেম্বরের মধ্যে এই আবেদন জমা দিতে হবে। প্রতি কেজি ইলিশ ১ হাজার ৫২৫ টাকা (১২ দশমিক ৫ মার্কিন ডলার) দরে রপ্তানি হবে।গত বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু শেষ পর্যন্ত তা কমিয়ে ২ হাজার ৪২০ টন করা হয়। গত বছর রপ্তানির অনুমতি পায় ৪৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন, আরেকটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করে। ওই সময় প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছিল ১০ মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২০০ টাকা।এর আগে গত ২৯ জুলাই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ইলিশ চেয়ে চিঠি দেয় পশ্চিমবঙ্গের ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। চিঠিতে বলা হয়, তারা আগামী সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে ইলিশ আমদানি করতে চায়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠিটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়।সোমবার ( ৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি ২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ হাজার ২০০ টন ইলিশ ভারতে শর্ত সাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সে আলোকে আগ্রহী রপ্তানিকারকদের কাছ থেকে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অফিস চলাকালে (১১ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত) হার্ড কপিতে আবেদন আহ্বান করতে হবে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে।উল্লেখ্য, ইতিমধ্যে ইলিশ রপ্তানি অনুমোদন পাওয়ার জন্য যাঁরা আবেদন করেছেন, তাঁদেরকেও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান
বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থিতা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির Read more

‘ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে বৃহৎ জোট গঠন করবে বিএনপি’
‘ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে বৃহৎ জোট গঠন করবে বিএনপি’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী Read more

টেকা নদীর ভাঙা কাঠের সাঁকোতে জনদুর্ভোগ
টেকা নদীর ভাঙা কাঠের সাঁকোতে জনদুর্ভোগ

যশোরের অভয়নগরে টেকা নদীর ওপর নির্মাণ করা বিকল্প কাঠের সাঁকো ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিন সংস্কারের অভাবে Read more

ভৈরবে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
ভৈরবে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপী গ্রামের সংঘর্ষে জেরে পাশ্ববর্তী ভবানীপুর গ্রামের দুপক্ষের সংঘর্ষে মিজান (৪১) নামের একজন নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার Read more

জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বজ্রপাতে আব্দুল হান্নান (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার মামুদপুর ইউনিয়নের আমিড়া Read more

ফ্রান্সে ফেরত পাঠানো অভিবাসী ফের নৌকায় চড়ে যুক্তরাজ্যে
ফ্রান্সে ফেরত পাঠানো অভিবাসী ফের নৌকায় চড়ে যুক্তরাজ্যে

‘ওয়ান ইন ওয়ান আউট’ চুক্তির আওতায় ফ্রান্সে ফেরত পাঠানো এক অনিয়মিত অভিবাসী আবারও নৌকায় চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন