‘ওয়ান ইন ওয়ান আউট’ চুক্তির আওতায় ফ্রান্সে ফেরত পাঠানো এক অনিয়মিত অভিবাসী আবারও নৌকায় চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে ফিরে এসেছেন। বুধবার ব্রিটিশ সরকারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্র বলেছে, বর্তমানে ওই অভিবাসীকে আটক রাখা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যত দ্রুত সম্ভব তাকে আবারও ফ্রান্সে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিবাসী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করতে চান। তিনি দাবি করেছেন, ফ্রান্সের উত্তরাঞ্চলে মানবপাচারকারীদের একটি চক্রের হাতে তিনি নির্যাতনের শিকার হয়েছেন।আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ওই অভিবাসী ইরানের নাগরিক। তাকে ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছিল। যা ছিল এই অভিবাসন চুক্তির আওতায় তৃতীয় কোনো ব্যক্তিকে ফেরত পাঠানোর ঘটনা। তবে ১৮ অক্টোবর তিনি আবারও ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটিশ ভূখণ্ডে প্রবেশ করেন।চলতি বছরের গ্রীষ্মে সই হওয়া ফ্রান্স-যুক্তরাজ্য অভিবাসন চুক্তি অনুযায়ী, ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠানো হবে। বিনিময়ে ফ্রান্সে অবস্থানরত কিছু অভিবাসীকে যুক্তরাজ্যে নেওয়া হবে। এটি ‌‘ওয়ান ইন, ওয়ান আউট’ নীতির আওতায় পরিচালিত হচ্ছে।বিভিন্ন মানবাধিকার সংস্থা এই চুক্তির কড়া সমালোচনা করেছে। তাদের মতে, এটি অভিবাসীদের জন্য অনিরাপদ পরিস্থিতি তৈরি করছে। তবে দুই দেশ বলছে, এর উদ্দেশ্য হলো ইংলিশ চ্যানেল দিয়ে অনিয়মিত পারাপার বন্ধ করা।ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৪২ জন অভিবাসীকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে ২৩ জনকে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে আনা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অভিবাসন নিয়ন্ত্রণে আনতে নানা পদক্ষেপ নিলেও ছোট নৌকায় পারাপার রোধে সরকার এখনও ব্যর্থ।ব্রিটিশ সরকারি হিসাবে, চলতি বছরের এখন পর্যন্ত ৩৬ হাজার ৭৩৪ জন অভিবাসী ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ইতোমধ্যে ২০২৪ সালের মোট সংখ্যা (৩৬ হাজার ৮১৬) অতিক্রম করেছে।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এক বিবৃতিতে বলেছেন, এটি স্পষ্ট, আমাদের আরও দ্রুত এবং কার্যকরভাবে পদক্ষেপ নিতে হবে। অনিয়মিতভাবে থাকা ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া এবং ছোট নৌকায় পারাপার রোধ করাই এখন মূল লক্ষ্য।তিনি বলেন, বুধবার যুক্তরাজ্য সরকার বলকান অঞ্চলের এমন কয়েকটি পাচারচক্রের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে, যারা অভিবাসীদের অনিয়মিতভাবে যুক্তরাজ্যে পৌঁছাতে সহায়তা করে। এই ঘোষণা আসে লন্ডনে আয়োজিত এক আঞ্চলিক সম্মেলনের সময়।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ব্রিটিশ কর্তৃপক্ষ গত এক বছরে ৩৫ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সরকার অভিবাসন প্রক্রিয়া সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ এবং মানবপাচার বন্ধ করতে ফ্রান্স ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে। ইনফোমাইগ্রেন্টস।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু
ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং তারা তেহরানের ‘সন্ত্রাসী শাসন’ গুঁড়িয়ে দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন Read more

১৩ ঘণ্টা বন্ধ থাকবে গ্রামীণফোনের সব ধরনের রিচার্জ সেবা
১৩ ঘণ্টা বন্ধ থাকবে গ্রামীণফোনের সব ধরনের রিচার্জ সেবা

সিস্টেম আপগ্রেড ও মান উন্নয়নের কাজের জন্য শুক্রবার গ্রামীণফোনে সব ধরনের রিচার্জ সেবা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে।বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামীণফোনের অফিসিয়াল Read more

বাংলাদেশকে বিনামূল্যে ২০টি রেল ইঞ্জিন দিচ্ছে চীন
বাংলাদেশকে বিনামূল্যে ২০টি রেল ইঞ্জিন দিচ্ছে চীন

বাংলাদেশ রেলওয়ের (বিআর) জন্য ২০টি মিটারগেজ (এমজি) লোকোমোটিভ কেনায় সহায়তা হিসেবে  ১২৯ কোটি ৫৪ লাখ ডলার (প্রায় ১ হাজার ৫৯১ Read more

টিকটকার হুর-ই জান্নাতের স্বামী তোহা কারাগারে
টিকটকার হুর-ই জান্নাতের স্বামী তোহা কারাগারে

ফেসবুক ও টিকটকে জুয়ার বিজ্ঞাপনের প্রমোশন করার অভিযোগে দায়ের করা প্রতারণার মামলায় টিকটকার হুর-ই জান্নাতের স্বামী টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠানোর Read more

সৌদি আরবে রেকর্ড ৭ লাখ ৫০ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ
সৌদি আরবে রেকর্ড ৭ লাখ ৫০ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

২০২৫ সালে সৌদি আরবে ৭ লাখ ৫০ হাজারেরও বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। এই সংখ্যা চলতি বছর কোনো একক দেশে সর্বোচ্চ Read more

প্রয়াত হাসিবের ইচ্ছা পূরণে ১৫০০ শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ালো ছাত্রদল
প্রয়াত হাসিবের ইচ্ছা পূরণে ১৫০০ শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ালো ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত ছাত্রদল নেতা হাসিবুর রহমান হাসিবের অপূর্ণ ইচ্ছা পূরণে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১,৫০০ শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ালেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন