কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপী গ্রামের সংঘর্ষে জেরে পাশ্ববর্তী ভবানীপুর গ্রামের দুপক্ষের সংঘর্ষে মিজান (৪১) নামের একজন নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ভবানীপুর সুলেমানপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।আহতরা হলেন- অপু মিয়া ১৭, আক্তার মিয়া ৩০, দুধ মিয়া ৩০, পাপ্পু মিয়া ২২, তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মিজান মিয়া উপজেলার ভবানীপুর সুলেমানপুর গ্রামের ময়দুর মুন্সির বাড়ির রবিউল্লাহ মিয়ার ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের দুই বংশের সংঘর্ষের জেরে পাশ্ববর্তী ভবানীপুর গ্রামের বধুর গোষ্টির নেতা বাদশা মিয়ার সাথে সুলেমানপুর ময়দর মুন্সি গৌষ্টির মিজান মিয়ার সাথে মৌটুপীর ঝগড়ার বিষয়ে গত বুধবার রাতে তর্কাতর্কির ঘটনা ঘটে। এই ঘটনাটি মিমাংসার জন্য স্থানীয় দরবারিরা শালিশী বসেন। এসময় দরবার চলাকালীন সময়ে বধুর গোষ্ঠির নেতা বাদশা মিয়ার লোকজন ময়দর মুন্সির বাড়ির মিজান মিয়ার উপর হামলা চালায়। পরবর্তীতে দুপক্ষের লোকজনের মধ্য সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময়  গুরুতর অবস্থায় মিজানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.মেহেদি হাসান জানান, ভবানীপুরের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করি। ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, মৌটুপী গ্রামের সংঘর্ষের জেরে পাশ্ববর্তী ভবানীপুর সুলেমানপুর গ্রামের একজন নিহত হয়েছেন। পরবর্তীতে যৌথবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণ করছেন বলে তিনি জানান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘চূড়ান্ত আসন সমঝোতা’, ১১ দলের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা আজ
‘চূড়ান্ত আসন সমঝোতা’, ১১ দলের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা আজ

আসন সমঝোতা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৃথক বৈঠক করেছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে Read more

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পেছনে নাসির মোড়ল?
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পেছনে নাসির মোড়ল?

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আলোচনায় এসেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক Read more

নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মায়া (৬০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার আব্দুলপুর Read more

গাজীপুরে হাত পা বেধে ডাকাতি, টাকাসহ স্বর্ণালঙ্কার লুট
গাজীপুরে হাত পা বেধে ডাকাতি, টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

গাজীপুরের পূবাইলে ডাকাতির ঘটনায় নগদ ৬ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে Read more

বিমানবন্দরে সোনারগাঁ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
বিমানবন্দরে সোনারগাঁ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার Read more

সাড়ে ৬ মাসে কোরআনের হাফেজ হলেন ৯ বছরের মুহাম্মদ আবদুর রহমান
সাড়ে ৬ মাসে কোরআনের হাফেজ হলেন ৯ বছরের মুহাম্মদ আবদুর রহমান

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ফেরিঘাট সংলগ্ন মারকাজ ওমর আল ফারুক (রা.) মাদরাসার শিক্ষার্থী ৯ বছরের শিশু মুহাম্মদ আবদুর রহমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন