সম্প্রতি আলাস্কায় অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্প-ভ্লাদিমির পুতিনের বৈঠককে রুশ প্রেসিডেন্টের জন্য ‘অর্জন’ হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।তিনি বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে অনুষ্ঠিত বৈঠক আসলে পুতিনের চাওয়া পূরণ করেছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, গত মাসে আলাস্কায় অনুষ্ঠিত ওই বৈঠক পুতিনকে ‘তার চাওয়া পূরণ’ করে দিয়েছে।রোববার সম্প্রচারিত এবিসি টেলিভিশনের এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, “আমি মনে করি, পুতিন যা চাইছিল, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সেটাই দিয়েছেন। পুতিনের প্রবল ইচ্ছা ছিল ট্রাম্পের সঙ্গে দেখা করার।”তিনি আরও বলেন, গত ১৫ আগস্টের বৈঠকে ইউক্রেনকে বাদ দেওয়ায় তিনি হতাশ। তার ভাষায়, “পুতিন আমার সঙ্গে দেখা করতে চায় না, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে সবার সামনে ছবি দেখাতে খুব আগ্রহী। আমার মনে হয়, এটা দুঃখজনক যে, ওই বৈঠকে ইউক্রেন ছিল না।”এদিকে জেলেনস্কি রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে ‘সঠিক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন এবং মস্কোর ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান জানান।যুক্তরাষ্ট্র সম্প্রতি রুশ তেল কেনার মাধ্যমে মস্কোকে সমর্থন করার অভিযোগ তুলে ভারতকে অতিরিক্ত শুল্কের আওতায় এনেছে। এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে জেলেনস্কি কিছু ইউরোপীয় দেশেরও সমালোচনা করেছেন যারা এখনো রাশিয়ার জ্বালানি কিনছে। তিনি বলেন, “এটা ন্যায়সঙ্গত নয়। আমাদের রাশিয়া থেকে যেকোনো ধরনের জ্বালানি আমদানি বন্ধ করতে হবে।”পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জেলেনস্কি জানান, যুদ্ধ চলাকালীন তিনি রাশিয়া যেতে রাজি নন। বরং তিনি প্রস্তাব দেন, পুতিন যদি চান তবে কিয়েভে আসতে পারেন। তবে তিনি নিজেই স্বীকার করেন, রুশ প্রেসিডেন্ট তার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে থাকায় এ সম্ভাবনা কার্যত নেই।জেলেনস্কির ভাষায়, “আমার দেশ প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও হামলার মুখে থাকাকালে আমি মস্কো যেতে পারি না। পুতিনও এ বিষয়টি জানেন এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে বৈঠক এড়িয়ে যান।”তিনি বলেন, দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয়— যেকোনো ধরনের বৈঠকের জন্য তিনি প্রস্তুত, তবে রাশিয়ায় নয়। একইসঙ্গে তিনি সতর্ক করেন, পুতিনকে বিশ্বাস করা যাবে না, কারণ তিনি “যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা করছেন।”এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোগীর পেটে গজ রেখেই সেলাই, নড়াইলে সার্জিক্যাল ক্লিনিক সিলগালা
রোগীর পেটে গজ রেখেই সেলাই, নড়াইলে সার্জিক্যাল ক্লিনিক সিলগালা

নড়াইলের লোহাগড়া উপজেলায় সিজারিয়ান অপারেশনের সময় রোগীর পেটে গজ রেখে সেলাই দেয়ার অভিযোগে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা Read more

গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন আহত
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন আহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একদিনে অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত Read more

নেপালের অস্থিতিশীলতায় গভীর চিন্তায় ভারত, সীমান্তে উচ্চ সতর্কতা
নেপালের অস্থিতিশীলতায় গভীর চিন্তায় ভারত, সীমান্তে উচ্চ সতর্কতা

বিক্ষোভের জেরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর দেশটিতে ভয়াবহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কারফিউ Read more

‘হাইপারনোভা’ উন্নত স্মার্টগ্লাস নিয়ে আসছে মেটা
‘হাইপারনোভা’ উন্নত স্মার্টগ্লাস নিয়ে আসছে মেটা

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) শুরু হতে যাওয়া বার্ষিক কানেক্ট ইভেন্টে নতুন একটি স্মার্টগ্লাস বা স্মার্ট চশমা উন্মোচন করতে যাচ্ছে মার্ক Read more

গণঅভ্যুত্থানের সুফল দিতে ব্যর্থ হয়েছে সরকার: ফরহাদ মজহার
গণঅভ্যুত্থানের সুফল দিতে ব্যর্থ হয়েছে সরকার: ফরহাদ মজহার

জনগণকে গণঅভ্যুত্থানের সুফল পৌঁছে দিতে সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যেমন প্রত্যাশা করেছিলাম, তেমন হয়নি বলে Read more

ক্যাসিনো সম্রাট মোশাররফসহ আটক ৭
ক্যাসিনো সম্রাট মোশাররফসহ আটক ৭

গাজীপুরের শ্রীপুরে পুলিশের যৌথ অভিযানে অনলাইন ক্যাসিনো সম্রাট মোশাররফকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল ) রাত সাড়ে দশটার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন