এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলেছে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও আফগানিস্তান। যেখানে রাউন্ড রবিন লিগ শেষে পাকিস্তান ও আফগানিস্তান ফাইনালে উঠেছিল।গতকাল (৭ সেপ্টেম্বর) রাতে হওয়া জমজমাট ফাইনালে অল্প পুঁজি নিয়েও রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান। মাত্র ১৪১ রানের পুঁজি নিয়েও আফগানদের ১৫.৫ ওভারে ৬৬ রানে অলআউট করে ৭৫ রানে ফাইনাল জিতেছে তারা।শারজায় পাকিস্তানের জয়ের নায়ক মোহাম্মদ নেওয়াজ। এই স্পিনিং অলরাউন্ডার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করার পর বল হাতে ৫ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিক করেন। বাঁহাতি এই স্পিনার হ্যাটট্রিক পেয়েছেন দুই ওভার মিলিয়ে। ষষ্ঠ ওভারের শেষ দুই বলে দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান তিনি।এরপর অষ্টম ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিক উইকেটটি পেয়েছেন নেওয়াজ। রিপ্লে দেখার পর টিভি আম্পায়ার আউট দিলে উল্লাসে মাতেন পাকিস্তানের ক্রিকেটাররা। একই ওভারের চতুর্থ বলে করিম জানাতকে এলবিডব্লু করে চতুর্থ উইকেট নেওয়া নেওয়াজ পঞ্চম উইকেট পেয়েছেন আফগান ইনিংসের ১৩তম ওভারে রশিদ খানকে ক্যাচ বানিয়ে।ম্যাচে নেওয়াজের বোলিং ফিগার ছিল ৪ ওভারে ১৯ রানে ৫ উইকেট। ৭১ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তার সেরা বোলিং ফিগার। এর আগে কখনোই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ৩ উইকেটের বেশি নিতে পারেননি নেওয়াজ। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে পঞ্চম সেরা বোলিং করলেন এই অলরাউন্ডার।আফগানদের ইনিংসে সর্বোচ্চ ১৭ রান করেছেন অধিনায়ক রশিদ খান। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু ওপেনার সেদিকউল্লাহ আতাল (১৩)। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম। এর আগে পাকিস্তান ৮ উইকেটে ১৪১ রান করে। ২৬ বলে সর্বোচ্চ ২৭ রান করেন ফখর জামান। আফগান অধিনায়ক রশিদ খান ৩৮ রানে ৩ উইকেট নেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‌‘হরমুজ থেকে নিজেদের তিল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সহায়তা করবে না’
‌‘হরমুজ থেকে নিজেদের তিল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সহায়তা করবে না’

যেসব দেশ হরমুজ প্রণালী দিয়ে জেট ফুয়েল বা বিমানের জ্বালানি আনতে পারছে না তাদের নিজ দায়িত্বে তেল আনার আহ্বান জানিয়েছেন Read more

জয়শঙ্করের সঙ্গে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জয়শঙ্করের সঙ্গে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। আজ শুক্রবার সকালে ভারতের পররাষ্ট্র Read more

মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!
মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেটাঙ্গনে চলছে সমালোচনার ঝড়। এবার এ বিষয়ে সামনে বেরিয়ে এলো চমকপ্রদ Read more

জাপানে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
জাপানে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশে বিনিয়োগ, মৎস্য খাত, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং শিক্ষা ও খেলাধুলাসহ যুব উন্নয়নের মতো ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে Read more

ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর Read more

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ
ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে 'প্যালেস্টাইন অ্যাকশন'-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।বুধবার (০২ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন