জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাজনীতি যারা করছেন, তারা ফ্যাসিবাদের কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি। কিন্তু বাংলাদেশের তরুণরা আজ দেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ।তিনি বলেন, “আমরা দেশের ৬৪টি জেলায় যাচ্ছি, মানুষের কথা শুনছি, মানুষকে আমাদের কথা শোনাচ্ছি। তেশরা আগস্ট শহীদ মিনারে আমাদের ইশতেহার ঘোষণা করবো। সেখানে থাকবে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির কথা—থাকবে নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। আমরা সবসময় আপনাদের অধিকারের পক্ষে রাজপথে থাকবো। সোমবার (৭ জুলাই) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি।এ সময় আরও বক্তব্য দেন—দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য ডা. তাসনিম জারা, নাটোর জেলা প্রধান সমন্বয়কারী প্রফেসর এস এম জার্জিস কাদিরসহ অন্যান্য নেতাকর্মীরা।এর আগে সকালে সদর উপজেলার ঢালান তোকিয়া বাজারে পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের নেতাকর্মীরা। পরে তারা শহরের বিভিন্ন স্থানে পথসভা করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালমনিরহাটে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
লালমনিরহাটে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বজ্রপাতে আব্দুল করিম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে বাউরা ইউনিয়নের সফিরহাট রসুলপুর Read more

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষের বিক্ষোভ
অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষের বিক্ষোভ

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। রবিবার (১২ অক্টোবর) অস্ট্রেলিয়ার অন্তত ২৭টি স্থানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের Read more

বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টির আভাস

দুদিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শুকলাল দাস (৪২) নামে এক যুবক। সোমবার (০৭ Read more

টানা বৃষ্টিতে কমলনগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ফের বন্যার শঙ্কা
টানা বৃষ্টিতে কমলনগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ফের বন্যার শঙ্কা

গত চার দিনের টানা বৃষ্টিপাতের কারণে লক্ষ্মীপুরের কমলনগরে বিভিন্ন স্থানে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন এ উপজেলার বাসিন্দারা।সরেজমিনে Read more

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি
গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন