স্পেন কোচ দে লা ফুয়েন্তে ম্যাচের আগে চেয়েছিলেন আগের ম্যাচের চেয়ে ভালো খেলা। সেই চ্যালেঞ্জকে সাড়া দিয়েই বিধ্বংসী ফুটবল খেলল স্পেন। হ্যাটট্রিক করলেন মিকেল মেরিনো, জোড়া গোল করলেন পেদ্রি। তালিকায় নাম লিখিয়েছেন ফেরান তোরেসও। তাদের দাপুটে ফুটবলে নিজেদের মাঠেই ৬-০ গোলে উড়ে গেল তুরস্ক।রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ম্যাচের শুরুতে অবশ্য আক্রমণের শুরুটা করেছিল স্বাগতিক তুরস্ক। ডি-বক্সের বাইরে থেকে হাকান চাহানোগলুর শট ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। এর পর থেকেই খেলা নিজেদের দখলে নেয় স্প্যানিশরা। ষষ্ঠ মিনিটে নিকো উইলিয়ামসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে শটে দলকে এগিয়ে নেন পেদ্রি।২২তম মিনিটে টিকি-টাকার ঝলক দেখা যায়। ছোট ছোট পাসে তৈরি আক্রমণ গোলে পরিণত করেন মেরিনো। ১-০ থেকে ব্যবধান দ্বিগুণ হয় ২-০। এরপরও একাধিক সুযোগ পেয়েছিলেন ইয়ামাল, তবে গোলের দেখা পাননি। প্রথমার্ধের শেষ সময়ে চোটে মাঠ ছাড়েন নিকো উইলিয়ামস। তবে এতে স্পেনের খেলার ছন্দে কোনো প্রভাব পড়েনি। যোগ করা সময়ে আরেকটি দারুণ আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মেরিনো।দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে স্পেন। ৫৩তম মিনিটে ইয়ামালের পাস ধরে গোল করেন তোরেস। চার মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন মেরিনো, দৃষ্টিনন্দন শটে জালে জড়ান বল। এরপর ৬২তম মিনিটে ওইয়ারসাবালের পাস ধরে দ্বিতীয় গোল করে ব্যবধান ৬-০ করেন পেদ্রি।টানা দুই ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে স্পেন। সমান ৩ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে জর্জিয়া ও তৃতীয় স্থানে তুরস্ক।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যাম্প ন্যু’তে ফিরছে বার্সেলোনা
ক্যাম্প ন্যু’তে ফিরছে বার্সেলোনা

দীর্ঘ দুই মৌসুম পর ঐতিহাসিক মাঠ ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা। আগামী ১০ আগস্ট হুয়ান গাম্পার ট্রফির ম্যাচ দিয়ে নতুন রূপে Read more

বেলুচিস্তানে স্ত্রী-সন্তানের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা
বেলুচিস্তানে স্ত্রী-সন্তানের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা

পাকিস্তানের সাংবাদিক আবদুল লতিফ বালুচকে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। শনিবার (২৪ মে) বেলুচিস্তান প্রদেশের আওয়ারান জেলার মাশকে এলাকায় নিজ ঘরে স্ত্রী-সন্তানের Read more

আল-আকসার ‘ওয়েস্টার্ন ওয়াল’ পরিদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও নেতানিয়াহু
আল-আকসার ‘ওয়েস্টার্ন ওয়াল’ পরিদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও নেতানিয়াহু

প্রথম সরকারি সফরের অংশ হিসেবে ইসরায়েলে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেখানে গিয়ে তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণের Read more

বিমান বিধ্বস্তে আহতদের রক্ত দিতে চান মৌসুমী
বিমান বিধ্বস্তে আহতদের রক্ত দিতে চান মৌসুমী

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এ Read more

বরিশালে নাগরিকতা জোট বিষয়ে মতবিনিময় সভা
বরিশালে নাগরিকতা জোট বিষয়ে মতবিনিময় সভা

নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) পারায়ন (অন্তর্ভুক্তিকরণ) প্রকল্পের সহযোগিতায় বরিশালে নাগরিকতা বিষয় নিয়ে স্থানীয় মিডিয়া অ্যাসোসিয়েশনের সাথে জোট মতবিনিময় সভা Read more

‘নুরের শারীরিক অবস্থা উন্নতি, ছাড়া পেতে পারেন ১ সপ্তাহের মধ্যে’
‘নুরের শারীরিক অবস্থা উন্নতি, ছাড়া পেতে পারেন ১ সপ্তাহের মধ্যে’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে। আইসিইউ থেকে নেওয়া হতে পারে কেবিনে। ১ সপ্তাহের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন