রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের সংখ্যা ক্রমশ বাড়ছে। তীব্র আগুনে অনেকের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। ফলে জরুরি ভিত্তিতে প্রচুর রক্ত প্রয়োজন দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে স্বেচ্ছায় রক্ত দিতে আগ্রহ প্রকাশ করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ।বিমান বিধ্বস্তের ঘটনায় বেদনার্ত গোটা দেশ। ছুঁয়ে গেছে শোবিজ তারকাদের।সোমবার (২১ জুলাই) সামাজিক মাধ্যমে অভিনেত্রী সাদিয়া আয়মানের লেখা একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী মৌসুমী। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার রক্তের গ্রুপ O পজেটিভ। যদি O পজেটিভ রক্তের প্রয়োজন হয় সরাসরি আমাকে মেসেজ করুন।’এদিকে অভিনেত্রী সাদিয়া আয়মান তাঁর পোস্টে লিখেছেন, ‘উত্তরা আধুনিক, মনসুর আলী মেডিকেলে প্রচুর রক্ত দাতা লাগবে। প্লিজ এগিয়ে আসেন!’জানা গেছে, ১টার দিকে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করছে। এ প্রতিবেদন লেখার আগ মুহূর্ত পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল Read more

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার দিন অন্য পরীক্ষা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) Read more

শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমান লিপির বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ Read more

শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত
শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করা Read more

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ Read more

কিশোরগঞ্জে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ
কিশোরগঞ্জে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন