দরজায় কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন। দীর্ঘ সময় পর হতে যাওয়া এ নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। আনুষ্ঠানিক প্রচারণার শেষদিন ছিল গতকাল (৭ সেপ্টেম্বর)। এদিন বেশ বড় চমক নিয়ে এসেছেন ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকি।সুদূর পাকিস্তান থেকে এক ভিডিও বার্তায় তকিকে শুভকামনা জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। এবারের ডাকসুতে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন তকি। তিনি ঢাকা লিগ খেলেছেন। এছাড়া জাতীয় স্পিন ক্যাম্পেও অংশ নিয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে আরও ১২ জনের সঙ্গে লড়ছেন তিনি। তকিকে শুভকামনা জানিয়ে এক ভিডিও বার্তায় মিসবাহ-উল হক বলেন, ‘আসসালামু আলাইকুম তকি ভাই, আমি আশা করি আপনি ভাল আছেন। আপনার জন্য আমার শুভকামনা থাকবে। আপনি অনেক ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ। আমার আশা আপনি ৯ সেপ্টেম্বর অনেক ভালো করবেন। সবাই আপনার সঙ্গে আছে। আমার তরফ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।’এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বেশ আলোচনায় আছেন তকি। এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় এবং তানজিম হাসান সাকিবের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ডাকসু নির্বাচনের শুরুতে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী জহিন হোসেন জামি নামে এক প্রার্থীকে তাওহীদ হৃদয় এবং তানজিম হাসান সাকিব শুভেচ্ছাবার্তা পাঠান। সেটা নিয়ে অভিযোগ করে তকি বলেছিলেন, ‘জাতীয় দলের দুই ক্রিকেটার সরাসরি একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বার্তা দিয়েছেন। একজন খেলোয়াড় হিসেবে তাদের নিরপেক্ষ থাকা উচিত ছিল। ব্যক্তিগত পছন্দ থাকা স্বাভাবিক, তবে নির্বাচনী প্রক্রিয়ায় এমন প্রকাশ্য সমর্থন দেওয়া অনুচিত।’এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ৬২ জন নারী ও ৪০৯ জন পুরুষ। মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। এই নির্বাচনে নিজেদের প্যানেল দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক। আগামী ৯ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর
ঢাকার আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল Read more

কালকিনিতে নিখোঁজ শিশু ইশরাত উদ্ধার
কালকিনিতে নিখোঁজ শিশু ইশরাত উদ্ধার

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের নিখোঁজ হওয়া শিশু ইশরাতকে উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। শনিবার (২১ জুন) সকাল ১১ টার দিকে Read more

সড়ক সংস্কার কাজের মেয়াদ বাড়ে, তবুও কাজ শেষ হয় না
সড়ক সংস্কার কাজের মেয়াদ বাড়ে, তবুও কাজ শেষ হয় না

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের বাঁধঘাট থেকে ছোটবগী বাজার পর্যন্ত ৯ হাজার ৭০০ মিটার সড়কটির প্রশস্তকরণ ও সংস্কার কাজ দশ Read more

হলফনামা ও রিটার্নের তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস
হলফনামা ও রিটার্নের তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস

হলফনামায় দাখিল করা আয়কর রিটার্নের তথ্যে টাইপিং ভুল ছিল বলে স্বীকার করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় Read more

পেন বিশ্ববিদ্যালয়ে ইহুদিদের তথ্য চাওয়ার উদ্যোগে আদালতের অনুমোদন
পেন বিশ্ববিদ্যালয়ে ইহুদিদের তথ্য চাওয়ার উদ্যোগে আদালতের অনুমোদন

যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ (অ্যান্টিসেমিটিজম) সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের (University of Pennsylvania) কাছ থেকে ইহুদি শিক্ষক-কর্মীদের তথ্য চাওয়ার সরকারি উদ্যোগকে Read more

চট্টগ্রামে বিএনপি নেতার অনুসারীদের হামলায় সময়ের কণ্ঠস্বরের প্রতিবেদক আহত
চট্টগ্রামে বিএনপি নেতার অনুসারীদের হামলায় সময়ের কণ্ঠস্বরের প্রতিবেদক আহত

চট্টগ্রামে বিএনপি নেতা রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন