গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে। আইসিইউ থেকে নেওয়া হতে পারে কেবিনে। ১ সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন বলেও জানানো হয়েছে। আজ রবিবার (৩১ আগস্ট) এসব তথ্য জানিয়েছেন নুরের চিকিৎসার ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।তিনি বলেন, নুরুল হক নুরের শরীর ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার ৪টি সমস্যা- নাক, চোয়ালের হাড় ভেঙে গেছে। চোখের ইঞ্জুরি আছে। সিটিস্ক্যান রিপোর্ট ভালো আসছে। কিছুটা ট্রমায় আছেন তিনি। বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা হচ্ছে। আশা করা যাচ্ছে ১ সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন তিনি।হাসপাতালের এক কর্মকর্তা জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে। যে কারণে তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে। বর্তমানে তিনি আইসিইউ ৯ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন। তার জন্য ভিভিআইপি এক নম্বর কেবিন প্রস্তুত করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আইসিইউ থেকে ভিভিআইপি কেবিনে শিফট করা হবে।এর আগে রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়। এ ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনৈতিক কাজের অপরাধে তরুণের ৩ মাস ও বিধবা নারীর ৭ দিনের কারাদণ্ড
অনৈতিক কাজের অপরাধে তরুণের ৩ মাস ও বিধবা নারীর ৭ দিনের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় অনৈতিক কাজে যুক্ত থাকার অপরাধে এক তরুণকে ৩ মাস ও এক বিধবা নারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন Read more

আদানি গ্রুপের ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ, অনুসন্ধানে দুদক
আদানি গ্রুপের ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ, অনুসন্ধানে দুদক

বিদ্যুতের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে ৪০ Read more

বিশ্বকাপ নয়, আমেরিকাকে বয়কট: ইরানের বার্তা
বিশ্বকাপ নয়, আমেরিকাকে বয়কট: ইরানের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনাই করছে না ইরান জাতীয় ফুটবল দল। তবে যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

গজারিয়ায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নুরুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।আজ রবিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম Read more

বরিশালে ছাত্রদল-শিবির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
বরিশালে ছাত্রদল-শিবির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

বরিশালের মুলাদী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ Read more

টাঙ্গাইলে বিএনপি অফিসে টেবিলে পা তুলে ধূমপান করলেন আ.লীগ নেতা!
টাঙ্গাইলে বিএনপি অফিসে টেবিলে পা তুলে ধূমপান করলেন আ.লীগ নেতা!

টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি অফিসে চেয়ারে বসে টেবিলে পা তুলে সিগারেট খাচ্ছেন হারুন র রশিদ নামে এক  আওয়ামী লীগ নেতা। সামনেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন