নওগাঁর ধামইরহাটে চাকরি জীবনের শেষদিনে এসে এক প্রধান শিক্ষককে হাতির পিঠে চড়ে রাজকীয় বিদায় দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। সুসজ্জিতভাবে সাজানো একটি হাতির পিঠে চড়ে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়। উৎসবমূখর পরিবেশে হাতির পেছনে শিক্ষকের বিদায় র‍্যালিতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ এলাকাবাসীরা।শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী বিভাগের অন্যতম ও নওগাঁ জেলার বারবার প্রথম স্থান অর্জনকারী ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানীকে এভাবে বিদায় জানানো হয়। অবসরে যাওয়া প্রধান শিক্ষক ধামইরহাট পূর্ব বাজারে নিজস্ব বাড়িতে থাকতেন। প্রধান শিক্ষকের এমন রাজকীয় বিদায় দেখার জন্য স্কুল থেকে বাড়ি পর্যন্ত রাস্তার দুপাশে ভীড় জমান শতশত নারী-পুরুষ। এর আগে সকালে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে তাকে বিদায় জানাতে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গণ।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী জানান, জেলার পাশাপাশি সারাদেশে আমাদের বিদ্যালয়ের নামে একটি সুনাম রয়েছে। আমি অবসরে চলে যাচ্ছি, আমার চলে যাবার পরে আপনারা যারা বিদ্যালয়ের দায়িত্বে থাকবেন, আপনারা প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন বলে কান্নায় ভেঙে পড়েন। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজের প্রদর্শক হারুন আল রশীদ জানান, এসএম খেলাল ই রব্বানী স্যার ১৯৮৭ সালে বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে তিনি ২০০১ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। সেই থেকে তিনি চলতি বছরের ৬ সেপ্টেম্বর তার কর্মজীবনের শেষ দিন। স্যারের পরবর্তী অবসর জীবনের সাফল্য কামনা করেন তিনি।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থী মুমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সম্পাদক আলমগীর কবির, দাতা সদস্য ও সাবেক অধ্যক্ষ আবদুল গণি মন্ডল, প্রতিষ্ঠাতা সদস্য তাইমুর রহমানসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সম্পর্কের দূরত্ব, ভালোবাসা ফেরাতে যে পরামর্শ দিলেন বিশেষজ্ঞেরা
সম্পর্কের দূরত্ব, ভালোবাসা ফেরাতে যে পরামর্শ দিলেন বিশেষজ্ঞেরা

গর্ভপাত শুধু একজন নারীর শারীরিক ক্ষতিই নয়, দম্পতির মানসিক অবস্থাতেও রেখে যায় গভীর প্রভাব। অনেক ক্ষেত্রেই গর্ভপাতের পর দাম্পত্য সম্পর্কে Read more

পুলিশের নতুন পোশাক কবে আসছে, আগে পাবে কোন ইউনিট?
পুলিশের নতুন পোশাক কবে আসছে, আগে পাবে কোন ইউনিট?

বাংলাদেশ পুলিশ তাদের সদস্যদের জন্য বহুল-প্রতীক্ষিত নতুন পোশাক চালু করতে যাচ্ছে। আগামী ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিভিন্ন বিশেষায়িত ইউনিটের Read more

গাজায় আগ্রাসনে নেমে নিহত সাত ইসরায়েলি সেনা
গাজায় আগ্রাসনে নেমে নিহত সাত ইসরায়েলি সেনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হামলায় সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছে।বুধবার (২৫ জুন) ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো Read more

ময়মনসিংহের নান্দাইলে সেচযন্ত্রের মোটর চুরির হিড়িক
ময়মনসিংহের নান্দাইলে সেচযন্ত্রের মোটর চুরির হিড়িক

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরাঞ্চলে অবস্থিত চর বেতাগৈর ইউনিয়নে সেচযন্ত্রের মোটর চুরির হিড়িক পড়েছে। গত ১ মাসে ইউপি’র ৩টি গ্রাম থেকে Read more

নাটোরে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১
নাটোরে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক কিশোরী (১৫) গণধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।এই ঘটনায় রাতে ভুক্তভোগীর Read more

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৪ পরিবার
বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৪ পরিবার

বাঁশখালীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন